ভারতের নীরব ভূমিকা আমাদের জন্য শঙ্কার: হাসনাত আবদুল্লাহ

স
সদ্য সংবাদ ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৬ ১৬:২৪:০০
ছবি: সংগৃহীত

ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দেওয়ার বিষয়ে দেশটির নীরবতা বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, মানুষ হত্যার সঙ্গে জড়িত হয়ে যারা দেশ ছেড়ে পালিয়েছেন, ভারত তাদের আশ্রয় দিয়েছে। এ কারণে অনেকেই ভারতকে সন্ত্রাসীদের আশ্রয়স্থল হিসেবে আখ্যা দিতে শুরু করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘খুনি শেখ হাসিনার রায় ঘোষণার এক বছর, বিচার, প্রত্যর্পণ ও রাষ্ট্রের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহর অভিযোগ, ভারতে অবস্থান করেও আওয়ামী লীগের নেতারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। তাদের বিরুদ্ধে ঘোষিত বিচারিক সিদ্ধান্ত কার্যকর করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে এ বিষয়ে বিএনপির অবস্থান নিয়ে প্রশ্ন তুলে বলেন, দেশের বাইরে অবস্থানকারীদের ক্ষেত্রে মৃত্যুদণ্ড এবং দেশে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে কারাদণ্ডের সিদ্ধান্তের মধ্যে বৈপরীত্য রয়েছে।

পোশাকশ্রমিকদের আন্দোলনের প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবিতে আন্দোলন করার অধিকার রয়েছে। তবে এই আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা হতে পারে বলে শ্রমিকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ শ্রমিকদের আন্দোলনে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করতে পারে।

সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে ভারতকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে দেশটি কাকে গুরুত্ব দেবে, সে সিদ্ধান্ত ভারতকেই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

দলটির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম বলেন, দেশের কোনো একটি এলাকায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বাইরে থেকে লোক জড়ো করার সুযোগ দেওয়া উচিত নয়। এ ধরনের অপচেষ্টা প্রতিহত করতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকরে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন নুসরাত।

এনসিপির আরেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এনসিপি। তাঁর দাবি, দলটির নেতাকর্মীরা সক্রিয় থাকলে আওয়ামী লীগের পক্ষে দেশের রাজনৈতিক পরিসরে জায়গা করে নেওয়া কঠিন হবে।

লন্ডনে এনসিপি নেতা নাহিদ ইসলামের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ তুলে সারোয়ার তুষার বলেন, ওই ঘটনায় অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া উচিত। এ বিষয়ে বিএনপি সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

আলোচনা সভায় এনসিপির নেতারা আওয়ামী লীগের বিচার কার্যকর, ভারতে অবস্থানরত নেতাদের প্রত্যর্পণ এবং দেশের রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ সদ্য. সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক সদ্য. সাবেক মেয়র সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ সদ্য. ১৯ নভেম্বর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. গ্রেপ্তারের পর এসআরবি থেকে ডিবির কাছে হস্তান্তর সাঈদ খোকন সদ্য. মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশের কাছে দিলেন যুবদল নেতা নয়ন সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ সদ্য. সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক সদ্য. সাবেক মেয়র সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ সদ্য. ১৯ নভেম্বর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. গ্রেপ্তারের পর এসআরবি থেকে ডিবির কাছে হস্তান্তর সাঈদ খোকন সদ্য. মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশের কাছে দিলেন যুবদল নেতা নয়ন সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা