তিন জেলায় নিরাপত্তায় ১৮ প্লাটুন আনসার মোতায়েন

স
সদ্য সংবাদ ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৬ ১৬:০৯:০০
ছবি: সংগৃহীত

দেশের তিন জেলায় নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। মঙ্গলবার (১৭ নভেম্বর) বাহিনীর সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপালগঞ্জে ৮ প্লাটুন, গাজীপুরে ৬ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৪ প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনের কারণে এসব জেলায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

আনসার সদর দপ্তর জানায়, সংশ্লিষ্ট এলাকাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায় মোতায়েন করা সদস্যরা কাজ করছেন।

দায়িত্বপ্রাপ্ত সদস্যরা গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও কেপিআইভুক্ত এলাকায় পাহারা দিচ্ছেন। পাশাপাশি সড়ক ও মহাসড়কে টহল দিচ্ছেন তাঁরা, যাতে যানবাহন চলাচল স্বাভাবিক থাকে এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়।

সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ ও ভাঙচুর ঠেকাতেও সতর্ক অবস্থানে রয়েছেন সদস্যরা। যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন তাঁরা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোতায়েন করা সদস্যদের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করছেন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। দায়িত্ব পালনে শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হচ্ছে।

জননিরাপত্তা বিঘ্নিত করা কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করার যেকোনো চেষ্টা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের কথা জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ সদ্য. সাবেক মেয়র সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ সদ্য. ১৯ নভেম্বর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. গ্রেপ্তারের পর এসআরবি থেকে ডিবির কাছে হস্তান্তর সাঈদ খোকন সদ্য. মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশের কাছে দিলেন যুবদল নেতা নয়ন সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ সদ্য. সাবেক মেয়র সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ সদ্য. ১৯ নভেম্বর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. গ্রেপ্তারের পর এসআরবি থেকে ডিবির কাছে হস্তান্তর সাঈদ খোকন সদ্য. মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশের কাছে দিলেন যুবদল নেতা নয়ন সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২