সিলেট সীমান্ত থেকে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

স
সদ্য সংবাদ ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৬ ১৫:৩০:৫৪
ছবি: সংগৃহীত

সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের প্রায় ২০০ গজ ভেতরে প্রবেশের অভিযোগে অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, দুপুর সোয়া ১২টার দিকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন ওই বিএসএফ সদস্য। এ সময় তাকে অস্ত্রসহ আটক করেন বিজিবি সদস্যরা। পরে তাকে বিছনাকান্দি সীমান্ত ফাঁড়িতে (বিওপি) নিয়ে রাখা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমেদ। তিনি জানান, বাংলাদেশের সীমান্তের প্রায় ২০০ গজ ভেতর থেকে ওই বিএসএফ সদস্যকে আটক করা হয়েছে।

এদিকে আটক সদস্যের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

পতাকা বৈঠকের আলোচনার ভিত্তিতেই আটক বিএসএফ সদস্যের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।​

​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ১৯ নভেম্বর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. গ্রেপ্তারের পর এসআরবি থেকে ডিবির কাছে হস্তান্তর সাঈদ খোকন সদ্য. মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশের কাছে দিলেন যুবদল নেতা নয়ন সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ সদ্য. ১৯ নভেম্বর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. গ্রেপ্তারের পর এসআরবি থেকে ডিবির কাছে হস্তান্তর সাঈদ খোকন সদ্য. মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশের কাছে দিলেন যুবদল নেতা নয়ন সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ