ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প, কাঁপুনি পৌঁছাল অস্ট্রেলিয়ায়

স
সদ্য সংবাদ ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৬ ১৫:৪৫:২২
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার উপকূলীয় এলাকায় শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে কেঁপে উঠেছে প্রতিবেশী অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ অঞ্চল। রিখটার স্কেলে ৬ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্পে অস্ট্রেলিয়ার বিভিন্ন এলাকার শত শত মানুষ কম্পন অনুভব করেন। তবে এখন পর্যন্ত প্রাণহানি কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, স্থানীয় সোমবার (১৬ নভেম্বর) ইন্দোনেশিয়ার তুয়াল শহরের পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে প্রায় ১৪৮ কিলোমিটার দূরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৮ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র।

অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টা ৪১ মিনিটে তানিমবার দ্বীপপুঞ্জের কাছাকাছি এলাকায় ভূকম্পনটি আঘাত হানে। দেশটির জিওসায়েন্স বিভাগের হিসাবে, বান্দা সাগরের ৪২ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।

ভূমিকম্পের পর অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চল থেকে ৪৬০টিরও বেশি কম্পন অনুভবের প্রতিবেদন জমা পড়ে। এর মধ্যে নর্দার্ন টেরিটরির ডারউইন, পালমারস্টন ও ক্যাথরিনের পাশাপাশি পশ্চিম অস্ট্রেলিয়ার কুনুনুরা থেকেও কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া যায়।

জিওসায়েন্স অস্ট্রেলিয়ার ভূমিকম্পবিদ তানজা পেইজিকের মতে, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের তুলনামূলক কাছাকাছি হওয়ায় দূরবর্তী এলাকাতেও এর কম্পন অনুভূত হয়েছে।

এদিকে ভূমিকম্পের পর অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড ও দ্বীপাঞ্চলের জন্য কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ ঘটনায় সুনামির কোনো আশঙ্কা নেই।

ভূমিকম্পপ্রবণ অঞ্চল প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত ইন্দোনেশিয়া। দেশটির অবস্থান ও টেকটোনিক প্লেটের পারস্পরিক সংঘর্ষের কারণে সেখানে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। বিশেষজ্ঞদের মতে, অস্ট্রেলীয় প্লেট উত্তর দিকে অগ্রসর হয়ে ইন্দোনেশীয় অঞ্চলের নিচে প্রবেশ করায় বান্দা সাগর এলাকায় ভূমিকম্পের ঝুঁকি তৈরি হয়েছে।

তবে সর্বশেষ ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

সূত্র: এবিসি নিউজ

​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ সদ্য. ১৯ নভেম্বর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. গ্রেপ্তারের পর এসআরবি থেকে ডিবির কাছে হস্তান্তর সাঈদ খোকন সদ্য. মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশের কাছে দিলেন যুবদল নেতা নয়ন সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ সদ্য. ১৯ নভেম্বর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. গ্রেপ্তারের পর এসআরবি থেকে ডিবির কাছে হস্তান্তর সাঈদ খোকন সদ্য. মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশের কাছে দিলেন যুবদল নেতা নয়ন সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার