‘রিভোল্ট’ হলে বিশৃঙ্খলার শেষ কোথায় হতো, কেউ জানে না: শফিকুর রহমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অভিযোগ করেছেন, ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যকে পরাজিত করা হয়েছে। তিনি বলেন, ফলাফল প্রত্যাখ্যান করে তারা বিদ্রোহ করলে দেশে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হতে পারত। দায়িত্বশীলতার জায়গা থেকে ১১ দল সে পথে যায়নি।

বুধবার (৮ জুলাই) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের দায়বদ্ধতা’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ১১ দলীয় ঐক্য।

শফিকুর রহমান বলেন, তৎকালীন অন্তর্বর্তী সরকার নিজেদের নিরপেক্ষ দাবি করলেও তারা এই ষড়যন্ত্রে সম্পৃক্ত ছিল। পরে বিষয়টি স্বীকারও করা হয়েছে বলে তিনি দাবি করেন।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, দলটি নিজেদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি এবং জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তার ভাষায়, জাতীয় সংসদে দেওয়া কিছু বক্তব্য সেই প্রতারণার স্বীকৃতি হিসেবেই ইতিহাসে থেকে যাবে, যদি তা কার্যবিবরণী থেকে বাদ না দেওয়া হয়ে থাকে।

তিনি বলেন, বিএনপি একসময় সংসদে দাঁড়িয়ে ‘জুলাই চার্টার’কে অন্তহীন প্রতারণার দলিল বলেছিল। আবার একই সংসদে তারা এমন বক্তব্য দিয়েছে, যা প্রমাণ করে তারাই জনগণের সঙ্গে প্রতারণা করেছে। গণভোটের চারটি প্রশ্ন জনগণ বুঝবে না এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, যদি চারটি প্রশ্নই মানুষ না বুঝে, তাহলে ৩১ দফা কীভাবে বুঝবে।

রাজনীতিবিদ ও রাজনৈতিক দলগুলো নিজেদের সুবিধামতো অবস্থান পরিবর্তন করলে মানুষের রাজনীতির প্রতি আস্থা কমে যাবে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির।

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন আরও জোরদার হবে বলে হুঁশিয়ারি দেন শফিকুর রহমান। তিনি বলেন, সংসদের ভেতরে যেমন তারা সোচ্চার থাকবেন, তেমনি রাজপথেও আন্দোলন অব্যাহত থাকবে। সময় এলে জনগণই এর জবাব দেবে।

বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, দীর্ঘদিন তারা একসঙ্গে আন্দোলন, সংগ্রাম, নির্বাচন ও রাজনীতি করেছেন। কিন্তু এখন কিছু বক্তব্যে মনে হচ্ছে, সেই সম্পর্ক যেন অস্বীকার করা হচ্ছে। তার দাবি, পরিস্থিতি বদলাতে একটি ঝাঁকুনিই যথেষ্ট।

নতুন কোনো ফ্যাসিবাদ মেনে নেওয়া হবে না বলেও জানান শফিকুর রহমান। তিনি বলেন, পুরোনো কিংবা নতুন কোনো ধরনের ফ্যাসিবাদই তারা গ্রহণ করবেন না। জেল-জুলুমের ভয় দেখিয়ে তাদের অবস্থান বদলানো যাবে না। দেশের স্বার্থে যেকোনো ত্যাগ স্বীকারে তারা প্রস্তুত।

তিনি আরও বলেন, গণভোটের রায়কে সম্মান জানানোই তাদের আন্দোলনের মূল লক্ষ্য। জাতির রায়ের অবমূল্যায়ন তারা মেনে নেবেন না এবং জনগণকে সঙ্গে নিয়েই এ লড়াই চালিয়ে যাবেন।

জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য বা আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, কেউ যদি সীমা লঙ্ঘন করে জুলাইকে অপমান করার চেষ্টা করেন, তাহলে জনগণই তার জবাব দেবে। তবে আইন নিজের হাতে তুলে নেওয়ার পক্ষে তারা নন বলেও উল্লেখ করেন।

সেমিনারে সভাপতিত্ব করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। সঞ্চালনা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব ও বিরোধী দলের সংসদ সদস্য আখতার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধানসহ অন্যরা।

সভাপতির বক্তব্যে কর্নেল (অব.) অলি আহমদ প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে বলেন, ১১ দল তার প্রতিপক্ষ নয়, বরং দেশের কল্যাণ চায়। তিনি দেশের স্বার্থে সংস্কার-সংক্রান্ত বিষয়গুলো গ্রহণ করার আহ্বান জানান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি সদ্য. সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ আশিক সাঈদের সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, সংক্রমণে শীর্ষে ঢাকা সদ্য. একনেকের বৈঠকে অনুমোদিত হলো ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প সদ্য. ৪ ডিসেম্বরের মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড সদ্য. সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি সদ্য. সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ আশিক সাঈদের সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, সংক্রমণে শীর্ষে ঢাকা সদ্য. একনেকের বৈঠকে অনুমোদিত হলো ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প সদ্য. ৪ ডিসেম্বরের মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড