উদ্বোধনী ম্যাচেই বিশ্বকাপে তিন লাল কার্ড, ভাঙল ৩২ বছরের রেকর্ড

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শুরুটা হয়েছে নাটকীয়ভাবে। উদ্বোধনী ম্যাচেই বিশ্বকাপের ইতিহাসে নতুন এক রেকর্ড হয়ে গেছে।

বৃহস্পতিবার রাতে এস্তাদিও আজতেকায় স্বাগতিক মেক্সিকো দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছে। হুলিয়ান কুইনোনেস প্রথম গোল করেন। এরপর ৬৭ মিনিটে রবার্তো আলভারাদোর ক্রসে হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রাউল হিমেনেজ। এই জয়ে গ্রুপ-এ'তে নকআউট পর্বের দিকে এক ধাপ এগিয়ে গেল মেক্সিকো।

তবে ম্যাচের সবচেয়ে বড় আলোচনা ছিল ৩টি লাল কার্ড নিয়ে। ফিফা বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনো উদ্বোধনী ম্যাচে তিনটি লাল কার্ড দেখানো হলো।

৪৯ মিনিটে ব্রায়ান গুতিয়েরেজকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন দক্ষিণ আফ্রিকার ডিফেন্ডার স্পেপেলো সিথোলে। এর আগে তার ভুল থেকেই কুইনোনেসের গোল হয়েছিল। বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে লাল কার্ড দেখার ঘটনা এর আগে ঘটেছিল ১৯৯৪ সালে। সেবার জার্মানির বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন বলিভিয়ার মার্কো এচেভেরি। ৩২ বছর পর সেই ঘটনার পুনরাবৃত্তি হলো।

৮৪ মিনিটে ভিএআর পর্যালোচনার পর আলভারাদোর মুখে কনুই মারার দায়ে আরেকটি লাল কার্ড দেখেন দক্ষিণ আফ্রিকার থেম্বা জোয়ানে। ফলে দলটি নয়জনে নেমে আসে।

ম্যাচ শেষ হওয়ার আগেই তৃতীয় লাল কার্ডটি দেখেন মেক্সিকোর ডিফেন্ডার সিজার মন্টেস। পেনাল্টি বক্সের প্রান্তে খুলিসা মুদাউকে বাজেভাবে ট্যাকল করায় তাকে সরাসরি মাঠ ছাড়তে হয়। ফলে জয় নিয়েও ১০ জনের দল হয়ে মাঠ ছাড়ে মেক্সিকো।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে