আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে এবং সুষ্ঠু ভোট আদায় করে ছাড়বে। একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বাহিনীগুলোকে নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন জামায়াতের আমির।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশকে মূলত তরুণদের হাতেই তুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, পরপর চারটি নির্বাচনে মানুষ তাদের প্রত্যাশা অনুযায়ী ভোট দেওয়ার সুযোগ পায়নি। তবে এবারের নির্বাচন ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। যাদের ভোট গ্রামে, তারা ঈদের আনন্দের মতো উচ্ছ্বাস নিয়ে দলে দলে বাড়ি ফিরছে। তারা ভোট দিতে চায় এবং নিজেদের পছন্দের সরকার দেখতে আগ্রহী।

তিনি আরও বলেন, নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত—নির্বাচন কমিশন, নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ এবং নিরাপত্তা ও শৃঙ্খলার দায়িত্বে থাকা বাহিনী—সবার প্রতি তাদের অনুরোধ, দেশটি সবারই। তাই ন্যায়নিষ্ঠা, নিরপেক্ষতা ও সুষ্ঠুতার সঙ্গে দায়িত্ব পালন করলে তারা জনগণের ভালোবাসা ও সমর্থন পাবে এবং জনগণ তা যথাযথভাবে মূল্যায়ন করবে।

নির্বাচনের ফলাফল পক্ষে বা বিপক্ষে গেলে অবস্থান কী হবে—এমন প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, তাদের অবস্থান স্পষ্ট। কারও দাবিতে নির্বাচন সুষ্ঠু প্রমাণিত হয় না, আবার কারও অভিযোগে তা অস্বচ্ছও হয়ে যায় না। জনগণ যদি বলে নির্বাচন সুষ্ঠু হয়েছে, তবে তারা তা শ্রদ্ধার সঙ্গে মেনে নেবেন। বিজয়ী হওয়া বা বিরোধী দলে বসা—কোনোটিই তাদের কাছে মুখ্য বিষয় নয়।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল, লিবারেল ডেমোক্রেটিক পার্টির উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যক্ষ মাহবুবুর রহমান, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আবদুল মাজেদ আতহারী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. চুয়েটে ভিসি পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. চুয়েটে ভিসি পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা