আর্জেন্টিনাকে নিয়ে কী অঘটনের ভবিষ্যদ্বাণী করলেন ঘানার সেই তান্ত্রিক?

চলতি বিশ্বকাপে ঘানার ম্যাচের আগে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনকে নিয়ে ভবিষ্যদ্বাণী করে আলোচনায় আসা ঘানার তান্ত্রিক নানা কওয়াকু বোনসাম এবার আর্জেন্টিনাকে নিয়ে নতুন দাবি করেছেন। তার ভাষ্য, রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা। শনিবার (৪ জুলাই) মায়ামিতে রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। গ্রুপ পর্বে সব ম্যাচ জিতে নকআউট নিশ্চিত করা আর্জেন্টিনা এই ম্যাচে পরাজিত হবে বলে দাবি করেছেন নানা কওয়াকু বোনসাম।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
চলতি বিশ্বকাপে ঘানার ম্যাচের আগে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনকে নিয়ে ভবিষ্যদ্বাণী করে আলোচনায় আসা ঘানার তান্ত্রিক নানা কওয়াকু বোনসাম এবার আর্জেন্টিনাকে নিয়ে নতুন দাবি করেছেন। তার ভাষ্য, রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা।

শনিবার (৪ জুলাই) মায়ামিতে রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। গ্রুপ পর্বে সব ম্যাচ জিতে নকআউট নিশ্চিত করা আর্জেন্টিনা এই ম্যাচে পরাজিত হবে বলে দাবি করেছেন নানা কওয়াকু বোনসাম।

তিনি বলেন, ‘শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে।’

এর আগে ঘানার গ্রুপ পর্বের ম্যাচকে সামনে রেখে হ্যারি কেইনকে নিয়েও আলোচিত মন্তব্য করেছিলেন এই তান্ত্রিক। সে সময় তিনি বলেছিলেন, ‘আমি কেইনের ওপর কাজ করছি। আমি তার বড় কোনো চোট চাই না। তবে আমার দেশের বিপক্ষে তাকে থামিয়ে রাখতে যতটুকু প্রয়োজন, ততটুকুই করব। ঘানাকে জেতাতে আমি আমার কাজ করব।’

ওই ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।

ম্যাচ শেষে নানা কওয়াকু বোনসাম দাবি করেন, ‘আমিই বিশ্বের সবচেয়ে শক্তিশালী তান্ত্রিক। এবার আমি হ্যারি কেইনকে মুক্ত করে দেব, যাতে সে পরের ম্যাচেই গোল করতে পারে। কেইন আমার শত্রু নয়। শিগগিরই আমার এক সন্তানের নাম হ্যারি রাখব।’

পরের ম্যাচে পানামার বিপক্ষে ইংল্যান্ডের ২-০ গোলের জয়ে গোল করেন হ্যারি কেইন। এরপর থেকেই নানা কওয়াকু বোনসামের মন্তব্য নিয়ে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়।

এবার আর্জেন্টিনাকে নিয়ে তার নতুন ভবিষ্যদ্বাণী কতটা সত্যি হয়, সেটিই এখন দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি