আর্জেন্টিনার সুবিধাতেই কি ‘নিষিদ্ধ’ ইংলিশ রেফারি?

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ পরিচালনায় দায়িত্ব পেয়েছেন পোল্যান্ড, মিসর, রোমানিয়া, কানাডা, ফ্রান্স ও পর্তুগালের রেফারিরা। তবে এখন পর্যন্ত লিওনেল মেসিদের কোনো ম্যাচেই দায়িত্ব পাননি ইংল্যান্ডের কোনো রেফারি। এর পেছনে রয়েছে দুই দেশের দীর্ঘদিনের রাজনৈতিক ও ঐতিহাসিক বিরোধ।

বিশ্বকাপে ইংল্যান্ডের দুই রেফারি অ্যান্থনি টেলর ও মাইকেল অলিভার দায়িত্ব পালন করছেন। স্পেন ও বেলজিয়ামের মধ্যকার কোয়ার্টার-ফাইনাল পরিচালনা করেন অলিভার, যা ছিল এই আসরে তার সপ্তম ম্যাচ। এটি কোনো ব্রিটিশ রেফারির জন্য সর্বোচ্চ।

তবে ইংল্যান্ড যদি কোয়ার্টার-ফাইনালে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ওঠে, তাহলে টেলর ও অলিভার দুজনই কোনো সেমিফাইনালে দায়িত্ব পাবেন না। আন্তর্জাতিক ফুটবলে সম্ভাব্য স্বার্থসংঘাত এড়াতে ফিফার রেফারি নিয়োগ নীতির অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার ঐতিহাসিক বিরোধের অন্যতম কারণ ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধ। ওই বছরের ২ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত ফকল্যান্ড দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে যুদ্ধ হয়। যুদ্ধ শেষ হলেও দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে দুই দেশের অবস্থান এখনো ভিন্ন, যা পারস্পরিক বৈরিতার প্রতীক হিসেবে রয়ে গেছে।

এই রাজনৈতিক উত্তেজনার প্রতিফলন ফুটবল মাঠেও দেখা গেছে বহুবার। বিশেষ করে ১৯৮৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচটি ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত লড়াই। ওই ম্যাচে দিয়েগো আরমান্দো ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ গোল এবং ‘শতাব্দীর সেরা গোল’ আজও স্মরণীয়। নিজের আত্মজীবনীতে ম্যারাডোনা লিখেছিলেন, ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে তার মনে ফকল্যান্ড যুদ্ধের কথাই ঘুরছিল।

বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনা ও ইংল্যান্ড পাঁচবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ১৯৬২, ১৯৬৬ ও ২০০২ সালে জয় পেয়েছে ইংল্যান্ড। অন্যদিকে ১৯৮৬ ও ১৯৯৮ সালে জিতেছে আর্জেন্টিনা।

চলতি আসরে দুই দলই নিজ নিজ কোয়ার্টার-ফাইনাল জিততে পারলে সেমিফাইনালে আবারও মুখোমুখি হবে। সেই সম্ভাব্য লড়াই সামনে রেখেই ইংল্যান্ডের দুই রেফারিকে আর্জেন্টিনার ম্যাচ থেকে দূরে রাখা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা