আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচের আগে কেন এক মিনিট নীরবতা

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে কিছুদিন আগেই মাঠ মাতিয়েছিলেন জেইডেন অ্যাডামস। দেশের ঐতিহাসিক নকআউট পর্বে ওঠার অভিযানের অন্যতম সদস্য ছিলেন তিনি। কিন্তু মাত্র ২৫ বছর বয়সেই না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান মিডফিল্ডার। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ব ফুটবলে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে কিছুদিন আগেই মাঠ মাতিয়েছিলেন জেইডেন অ্যাডামস। দেশের ঐতিহাসিক নকআউট পর্বে ওঠার অভিযানের অন্যতম সদস্য ছিলেন তিনি। কিন্তু মাত্র ২৫ বছর বয়সেই না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান মিডফিল্ডার। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ব ফুটবলে।

অ্যাডামসের প্রতি শ্রদ্ধা জানিয়ে আর্জেন্টিনা–সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনাল শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। একইভাবে নরওয়ে–ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালের আগেও খেলোয়াড়, কর্মকর্তাসহ দর্শকেরা এক মিনিট নীরবতা পালন করেছেন।

শনিবার দক্ষিণ আফ্রিকার ক্রীড়া, শিল্প ও সংস্কৃতিমন্ত্রী গেটন ম্যাকেঞ্জি অ্যাডামসের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তবে তার মৃত্যুর কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এ বিষয়ে অনুমাননির্ভর তথ্য প্রচার না করে অ্যাডামসের পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।

চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার তিনটি গ্রুপ ম্যাচেই খেলেছিলেন অ্যাডামস। মেক্সিকো ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে তিনি শুরুর একাদশে ছিলেন। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। সেই জয়েই প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেয় দক্ষিণ আফ্রিকা। পরে শেষ বত্রিশে কানাডার কাছে হেরে বিদায় নেয় দলটি।

ব্যক্তিগত শোকের মধ্যেও বিশ্বকাপে দেশের হয়ে খেলেছিলেন অ্যাডামস। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচের মাত্র এক দিন আগে তার দাদি মারা যান। এরপরও তিনি মাঠে নামেন, যদিও বিরতির সময় তাকে তুলে নেওয়া হয়।

ক্লাব ফুটবলে অ্যাডামস খেলতেন মামেলোদি সানডাউনসের হয়ে। ২০২৫ সালের জানুয়ারিতে স্টেলেনবশ ছেড়ে সানডাউনসে যোগ দিয়ে ২০২৫-২৬ মৌসুমে আফ্রিকান চ্যাম্পিয়নস লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। দক্ষিণ আফ্রিকার জার্সিতে ১৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলে দুটি গোল করেন এই মিডফিল্ডার।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো অ্যাডামসের পরিবার, বন্ধু ও সতীর্থদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচের আগে এক মিনিটের নীরবতায় স্মরণ করা হবে শুধু একজন ফুটবলারকে নয়, বরং অকালেই থেমে যাওয়া একটি সম্ভাবনাময় ক্যারিয়ারকেও।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি