বিদায়ের পর ক্ষমা চাইলেন জাপানের কোচ মোরিয়াসু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
বিশ্বকাপের শেষ ৩২ থেকেই বিদায় নিতে হয়েছে জাপানকে। ব্রাজিলের কাছে ২-১ গোলে হারের পর ম্যাচ শেষে সমর্থকদের সামনে মাথা নত করে ক্ষমা চেয়ে অনন্য ক্রীড়াসুলভ আচরণের নজির গড়লেন দলের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু।

রোববার (২৯ জুন) হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচ শেষে খেলোয়াড়দের সঙ্গে নিয়ে মাঠে দাঁড়িয়ে উপস্থিত সমর্থকদের উদ্দেশে মাথা নত করেন তিনি। একই সঙ্গে দলের ব্যর্থতার পুরো দায় নিজের কাঁধে নেন।

মোরিয়াসু বলেন, প্রত্যাশিত ফল এনে দিতে না পারায় তিনি গভীরভাবে দুঃখিত। একজন প্রধান কোচ হিসেবে এই ব্যর্থতার দায়িত্ব তাঁরই।

তিনি আরও বলেন, শুধু মাঠে উপস্থিত সমর্থকেরাই নন, জাপানসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে গভীর রাত জেগে যারা দলকে সমর্থন করেছেন, তাঁদের প্রত্যেকের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞ। কঠিন সময়েও সমর্থকদের অকুণ্ঠ সমর্থন দলকে অনুপ্রাণিত করেছে বলেও উল্লেখ করেন তিনি।

বিশ্বকাপের আনুষ্ঠানিক সম্প্রচারে দেখা যায়, ম্যাচ শেষে খেলোয়াড়দের নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার পর মোরিয়াসু সমর্থকদের উদ্দেশে মাথা নত করেন। এ সময় তাঁর খেলোয়াড়রাও করতালির মাধ্যমে কোচের প্রতি সম্মান ও সংহতি প্রকাশ করেন। আবেগঘন এই দৃশ্য দ্রুতই ফুটবলপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করে।

পরাজয়ের হতাশা প্রকাশ করে জাপানের এই কোচ বলেন, বিশ্বকাপ অভিযান এত দ্রুত শেষ হওয়া অত্যন্ত বেদনাদায়ক। তবে পুরো আসরজুড়ে তাঁর খেলোয়াড়রা সর্বোচ্চ নিষ্ঠা, আন্তরিকতা ও লড়াইয়ের মানসিকতা নিয়ে খেলেছেন। একইভাবে কোচিং স্টাফ ও সহায়ক দলের সদস্যরাও নিরলস পরিশ্রম করেছেন।

২০১৮ বিশ্বকাপের পর থেকে টানা আট বছর জাপান জাতীয় দলের দায়িত্ব পালন করে আসা মোরিয়াসু বলেন, হতাশাজনক এই ফলাফল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও শক্তিশালী দল হিসেবে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই এগিয়ে যেতে চান তাঁরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা