দেশ চালানোর অভিজ্ঞতা শুধু মাত্র বিএনপিরই আছে, যারা বিভ্রান্তি ছড়ায় তারা গুপ্ত: তারেক রহমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
দেশ চালানোর অভিজ্ঞতা শুধু মাত্র রাজনৈতিক দল বিএনপিরই আছে, অন্য কোনো দলের নেই—এ কথা জানিয়ে সবাইকে বিএনপিতেই আস্থা রাখার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় বিসিক শিল্পপার্কে জেলা বিএনপি আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, 'যারা বিভ্রান্তিমূলক কথা বলে তারা গুপ্ত। আপনারা তাদের গুপ্ত বলবেন। তারা গত ১৬ বছর ধরে যারা অন্যায়ভাবে ক্ষমতা ধরে রেখেছিল, তাদের সঙ্গে এরা মিশে থেকেছে। যারা পালিয়েছে, তারা আর এরা একই মুদ্রার এপিঠ-ওপিঠ। স্বাধীনতার সময় থেকেই তারা একসঙ্গে মিশে ছিল। আসুন প্রিয় ভাই-বোনেরা, আমাদের সামনে শপথ একটাই—জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশকে শহীদদের প্রত্যাশিত বাংলাদেশে রূপান্তর করা। এমন একটি বাংলাদেশ আমরা গড়বো, যেখানে প্রত্যেকটি মানুষ নিরাপদে চলাফেরা করতে পারবে এবং নিরাপদে ঘরে ফিরতে পারবে।'

এ সময় তিনি নতুন প্রজন্মকে খেলাধুলার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশে শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার তৈরি করলে হবে না, দেশে ক্রীড়াবিদও তৈরি করতে হবে। আগামী প্রজন্মকে সব ক্ষেত্রে দক্ষ করে তুলতে হবে।

সমাবেশে উপস্থিত সবার উদ্দেশ্যে তারেক রহমান বলেন, 'এই সমাবেশে দাঁড়িয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে কথা বললে হয়তো অনেক হাততালি পেতাম, কিন্তু তা আপনাদের কোনো কাজে আসতো না। তিনি ভোটের বিষয়ে সতর্ক থাকার কথা উল্লেখ করে বলেন, আমাদের সতর্ক থাকতে হবে—যেন আমাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে না পারে। নতুন করে দেশ গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা ধানের শীষে ভোট দেব এবং দেশ গঠনের কাজে হাত দেব।'

এ সময় তিনি সিরাজগঞ্জ ও পাবনায় আহত ও গুম হওয়া পরিবারের সদস্যদের কথা শোনেন।
 
পাশাপাশি তিনি বলেন, 'আগামীতে দেশকে কৃষিতে উন্নত করার পাশাপাশি কৃষকদের কৃষিকাজে সহায়তা দেওয়া হবে। সিরাজগঞ্জ একটি তাঁতসমৃদ্ধ অঞ্চল, তাই এখানে তাঁতশিল্পের দিকে বিশেষ নজর দিতে হবে।'

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন—সিরাজগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজা, সিরাজগঞ্জ-২ আসনের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-৪ আসনের প্রার্থী আকবর আলী, সিরাজগঞ্জ-৫ আসনের প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম, সিরাজগঞ্জ-৬ আসনের প্রার্থী ডা. এম এ মুহিত। এছাড়া পাবনা-২ আসনের প্রার্থী সেলিম রেজা হাবিব এবং পাবনা-৩ আসনের প্রার্থী হাসান জারিফ তুহিন বক্তব্য রাখেন।

এ সময় সিরাজগঞ্জ জেলা ও উপজেলার পাশাপাশি পাবনা জেলার বিএনপির লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে, দুপুরে বগুড়া থেকে ঢাকা ফেরার পথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জাতীয় সংসদের নির্বাচনী জনসভায় অংশগ্রহণের উদ্দেশ্যে দীর্ঘ প্রায় ২০ বছর পর সিরাজগঞ্জে আসেন। তাঁর আগমন ঘিরে সিরাজগঞ্জ জেলায় উৎসবের আমেজ বিরাজ করে।

উল্লেখ্য, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী ও রংপুর বিভাগে নির্বাচনী সফরের অংশ হিসেবে সিরাজগঞ্জে আসেন। শনিবারের নির্বাচনী জনসভায় তিনি জেলার ৬টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। এর আগে তিনি ২০০৬ সালের ২৪ ডিসেম্বর সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত জনসভায় উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ / শুভ শেখ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি