দেশের স্বাধীনতায় অবিশ্বাসীরা আজ এসেছে ভোটের জন্য: মির্জা ফখরুল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
যারা দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে বিশ্বাস করেনি, বরং বিরোধিতা করেছে, তারাই আজ ভোট চাইতে জনগণের সামনে হাজির হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৩১ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ঢোলার হাট এলাকায় এক নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, 'দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তারা ভোট চাইছে। যারা কখনো দেশের স্বাধীনতাকে বিশ্বাস করেনি, একদিনের জন্যও ক্ষমা চায়নি—এমন দলকে সমর্থন করা যায় না। যদি তারা ক্ষমা চাইত, তাহলে কথা ছিল। কিন্তু তারা তা-ও করেনি। হিসাব সোজা, কথা পরিষ্কার—এতে আমাকে যা খুশি বলা হোক।'

তিনি আরও বলেন, 'আমাকে কখনো হিন্দুদের দালাল, কখনো ভারতের দালাল, কখনো আওয়ামী লীগের দালাল বলা হয়।  আমি স্পষ্ট বলছি, ইসলাম ধর্মে বিশ্বাসী। ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই নীতিতেই আমি বিশ্বাসী।'

বিএনপির মহাসচিব বলেন, 'জনগণকে বেছে নিতে হবে কোন দল তাদের প্রকৃত বন্ধু, কে তাদের পক্ষে থাকবে এবং তাদের কথা বলবে।  ৫ আগস্টের পর বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়িয়েছে এবং মন্দির ও মণ্ডপ পাহারা দিয়েছে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. চুয়েটে ভিসি পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. চুয়েটে ভিসি পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা