গণক বিড়ালের ভবিষ্যদ্বাণী, নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল

বিশ্বকাপজুড়ে ব্রাজিলের ম্যাচের ফলাফল সঠিকভাবে অনুমান করে আলোচনায় উঠে আসা ‘গণক’ বিড়াল মিলু এবারও সেলেসাওদের পক্ষেই ভবিষ্যদ্বাণী করেছে। ব্রাজিল-নরওয়ে ম্যাচেও ব্রাজিলের জয় হবে বলে ইঙ্গিত দিয়েছে সে। চলতি বিশ্বকাপে ব্রাজিলের প্রতিটি ম্যাচের ফল সঠিকভাবে অনুমান করেছে মিলু। তবে আর্জেন্টিনার সর্বশেষ ম্যাচে তার ভবিষ্যদ্বাণী মেলেনি। শেষ ৩২ দলের পর্বে কেপ ভার্দের জয় দেখলেও শেষ পর্যন্ত আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে জিতে শেষ ষোলো নিশ্চিত করে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
বিশ্বকাপজুড়ে ব্রাজিলের ম্যাচের ফলাফল সঠিকভাবে অনুমান করে আলোচনায় উঠে আসা ‘গণক’ বিড়াল মিলু এবারও সেলেসাওদের পক্ষেই ভবিষ্যদ্বাণী করেছে। ব্রাজিল-নরওয়ে ম্যাচেও ব্রাজিলের জয় হবে বলে ইঙ্গিত দিয়েছে সে।

চলতি বিশ্বকাপে ব্রাজিলের প্রতিটি ম্যাচের ফল সঠিকভাবে অনুমান করেছে মিলু। তবে আর্জেন্টিনার সর্বশেষ ম্যাচে তার ভবিষ্যদ্বাণী মেলেনি। শেষ ৩২ দলের পর্বে কেপ ভার্দের জয় দেখলেও শেষ পর্যন্ত আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে জিতে শেষ ষোলো নিশ্চিত করে।

ব্রাজিলের মিনাস জেরাইস অঙ্গরাজ্যের আগুয়ানিল শহরে মালিক নাথান পিনেইরোর সঙ্গে থাকে মিলু। বিশ্বকাপ শুরুর পর থেকেই ব্রাজিলের ম্যাচ নিয়ে তার ভবিষ্যদ্বাণীর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, ব্রাজিল-নরওয়ে ম্যাচ নিয়ে মিলুর সর্বশেষ ভিডিওটি ইতোমধ্যে ৫৫ লাখের বেশি বার দেখা হয়েছে।

মিলুর ভবিষ্যদ্বাণীর পদ্ধতিও বেশ সহজ। তার মালিক দুটি একই ধরনের প্লাস্টিকের পাত্রে খাবার রাখেন এবং প্রতিটি পাত্রে প্রতিদ্বন্দ্বী দুই দেশের পতাকা লাগিয়ে দেন। এরপর মিলুকে ছেড়ে দেওয়া হলে সে যে পাত্রটি বেছে নেয়, সেটিকেই সম্ভাব্য বিজয়ী দল হিসেবে ধরা হয়।

আর্জেন্টিনার কিছু সমর্থক অভিযোগ করেছিলেন, মিলু যেন সব সময় ব্রাজিলের পাত্রই বেছে নেয়, সে জন্য কারসাজি করা হয়। এর জবাবে নাথান পুরো প্রক্রিয়ার একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে ভবিষ্যদ্বাণী করা হয়, তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, খাবার রাখার পর নাথান নির্দিষ্ট স্থানে পাত্র দুটি রাখেন, ক্যামেরা প্রস্তুত করেন এবং মিলুকে ডাকেন। রেকর্ডিংয়ের শুরুতেই তিনি বলেন, ‘যেন সবাই দেখতে পারে, এটা কীভাবে কাজ করে।’

এরপর মিলুকে পাত্রগুলোর কাছে নিয়ে গেলে সে ব্রাজিলের পতাকাসংবলিত পাত্রটি বেছে নেয়। এর মাধ্যমে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের জয়েরই ইঙ্গিত দেয় বলে দাবি করা হচ্ছে।

ভিডিওর শেষে নাথান জানান, পুরো প্রক্রিয়ার কোনো অংশ বাদ না দিয়ে সম্পূর্ণ ভিডিওও প্রকাশ করবেন, যাতে অনুসারীরা শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু নিজেরাই দেখতে পারেন।

মিলুর ‘গণক’ হিসেবে পরিচিতি শুরু হয় ২০২২ সালের কাতার বিশ্বকাপ থেকে। সে সময় স্পেনের বিপক্ষে মরক্কোর জয় এবং কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারিয়ে মরক্কোর সেমিফাইনালে ওঠার মতো কয়েকটি আলোচিত ফলাফল আগেভাগেই অনুমান করে আলোচনায় আসে।

শুধু ফুটবল নয়, অন্যান্য ক্ষেত্রেও মিলুর ভবিষ্যদ্বাণী আলোচিত হয়েছে। ব্রাজিলের জনপ্রিয় বাস্তবধর্মী অনুষ্ঠান ‘বিগ ব্রাদার ব্রাজিল’-এ লারিসা ও ফ্রেড নিকাসিওর পুনরাগমনের পূর্বাভাসও মিলিয়েছিল। এ ছাড়া ২০২৩ সালের কোপা দো ব্রাসিলে সাও পাওলোর শিরোপা জয়ের পথচলাও সঠিকভাবে অনুমান করেছিল বলে দাবি করা হয়।

এখন দেখার বিষয়, নরওয়ের বিপক্ষে ম্যাচে মিলুর সর্বশেষ ভবিষ্যদ্বাণীও শেষ পর্যন্ত সত্যি হয় কি না।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি