নেইমারের মাঠে ফেরার দিনক্ষণ জানালেন আনচেলত্তি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
প্রথম দুই ম্যাচে অনুপস্থিত থাকার পর অবশেষে ব্রাজিল শিবিরে সুখবর এসেছে। আগামী বুধবার মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত আছেন নেইমার জুনিয়র। শুক্রবার হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর সংবাদ সম্মেলনে এই নিশ্চিত বার্তা দেন সেলেসাওদের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, নেইমার আগামীকাল এককভাবে অনুশীলন করবেন। এরপর সোমবার থেকে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য তিনি পুরোপুরি প্রস্তুত থাকবেন।

ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে সান্তোসের হয়ে ম্যাচে চোট পাওয়ার প্রায় এক মাস পর গত মঙ্গলবার প্রথমবার বল পায়ে অনুশীলনে ফেরেন নেইমার। হাইতির বিপক্ষে ম্যাচের জন্য তিনি ফিলাডেলফিয়ায় যাননি। বরং বিশ্বকাপের বেস ক্যাম্প মরিস্টনের হোটেলেই পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে গেছেন।

রাফিনিয়ার চোটে যখন ব্রাজিল শিবিরে নতুন উদ্বেগ তৈরি হয়েছে, তখন নেইমারের এই প্রত্যাবর্তন দলটির জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। হাইতির বিপক্ষে প্রথমার্ধেই বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল বার্সেলোনার এই উইঙ্গারকে।

এদিন ব্রাজিলের তিনটি গোলই আসে প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে বেশ কিছু আক্রমণ চালালেও ব্যবধান বাড়াতে পারেনি সেলেসাওরা। তবু ম্যাচ পরিসংখ্যান অনুযায়ী শট, লক্ষ্যে শট এবং বল দখলে দল এগিয়ে থাকায় সন্তোষ প্রকাশ করেন কোচ কার্লো আনচেলত্তি।

তিনি আরও বলেন, আক্রমণভাগের খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া ও সমন্বয় ভালো ছিল। পরিকল্পনা অনুযায়ী তারা খেলেছে। হাইতির পাঁচজন ডিফেন্ডারের শক্ত দেয়াল ভাঙা সহজ ছিল না। সার্বিকভাবে দল ভালো খেলেছে বলেই তিনি মনে করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা