নকআউটের অপেক্ষা, ব্রাজিলের প্রতিপক্ষ কারা হতে পারে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে কার্লো অ্যানচেলত্তির ব্রাজিল। একই সাথে এই ম্যাচটি গ্রুপ পর্বের সমীকরণ এবং নকআউট পর্বের সূচিতে বড় ধরনের পরিবর্তন এনেছে।

​গ্রুপ 'সি' চ্যাম্পিয়ন হওয়ায় ব্রাজিলের শেষ ৩২-এর মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী সোমবার, টেক্সাসের হিউস্টনে। তবে সেলেসাওদের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোর সমীকরণের ওপর ভিত্তি করে আগামী শুক্রবারের (২৬ জুন) মধ্যে নির্ধারিত হবে ব্রাজিলের চূড়ান্ত প্রতিপক্ষ। বর্তমানে সেলেসাওদের সামনে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে জাপান, নেদারল্যান্ডস অথবা সুইডেনের নাম রয়েছে, যার সিদ্ধান্ত আসবে শুক্রবার এই গ্রুপের বাকি ম্যাচগুলো শেষ হওয়ার পর।

​অন্য দিকে ব্রাজিলের কাছে হেরে ৩ পয়েন্ট নিয়ে 'সি' গ্রুপের টেবিলে ৩ নম্বরে শেষ করা স্কটল্যান্ড এখনো টুর্নামেন্ট থেকে পুরোপুরি ছিটকে যায়নি। তবে তাদের ভাগ্য এখন আর নিজেদের হাতে নেই। এই নতুন ফর্ম্যাটের বিশ্বকাপে গ্রুপ পর্ব শেষে শীর্ষ দুটি দলের সাথে ৮টি সেরা তৃতীয় স্থান অধিকারী দল পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ পাবে। স্কটল্যান্ড শেষ ৩২-এ যেতে পারবে কি না, তা জানতে তাদের আগামী শনিবার পর্যন্ত উদ্বেগজনক অপেক্ষা করতে হবে। 'দ্য অ্যাথলেটিক'-এর পূর্বাভাস অনুযায়ী, স্কটল্যান্ডের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা বর্তমানে ৫৬ শতাংশ।

​মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ভিনিসিইয়ুসের জোড়া গোল আর মাতিউস কুনিহার চমৎকার ফিনিশিংয়ে ম্যাচটি জিতে নেওয়ার পাশাপাশি ডিফেন্সে নিজেদের ৫০তম ক্লিন শিটের অনন্য রেকর্ডও গড়েছে ব্রাজিল। এখন দেখার বিষয়, সোমবার হিউস্টনের মাঠে হেক্সা মিশনের প্রথম নকআউট লড়াইয়ে কার মুখোমুখি হতে হয় কার্লো অ্যানচেলত্তির শিষ্যদের।


মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা