নতুন পোশাকে ফ্যাসিবাদ এলে পরিণতি হবে ৫ আগস্টের মতো: জামায়াত আমীর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

নতুন কোনো পোশাক পরে যদি ফ্যাসিবাদ আবার ফিরে আসে, তবে তার পরিণতি পাঁচ আগস্টের মতোই হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে আদর্শ হাইস্কুল মাঠে আয়োজিত ঢাকা-১৫ আসনের নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “এই দেশে আমরা ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না। বহু ত্যাগ ও কোরবানির বিনিময়ে আজকের এই অবস্থান। ফ্যাসিবাদ যদি নতুন কোনো পোশাক পরে আমাদের সামনে আসে, তবে পাঁচই আগস্টের মতো একই পরিণতি তাদের ভোগ করতে হবে।”

যুবকদের উদ্দেশে তিনি বলেন, “ন্যায়বিচার যাদের হাতে নিশ্চিত হবে, আমরা সবাই মিলে তাদেরই সঙ্গী হব। যারা নিজেদের কর্মীদের চাঁদাবাজি, দখলদারি, মামলাবাজি, সন্ত্রাস এবং পাথর বা গাড়ি চাপা দিয়ে মানুষ হত্যার মতো অপরাধ থেকে বিরত রাখতে পারবে—আমরা তাদেরই পাশে থাকব। যারা তা পারবে না, তারা যত রঙিন স্বপ্নই দেখুক না কেন, জাতি তাদের মতলব বুঝে নেবে।”

তিনি আরও বলেন, “যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল, আজ তাদের আর দেখা যাচ্ছে না—এটাই বড় শান্তি। যারা ফ্যাসিবাদের জাঁতাকলে পিষ্ট হয়েছেন, তাদের প্রতি আমার অনুরোধ—আমরা ও আপনারা যে কষ্ট ভোগ করেছি, দয়া করে সেই কষ্ট আর কেউ যেন জনগণকে না দেয়।”

দেশের বৈষম্য, দুঃশাসন ও দুর্নীতির মূল কারণ হিসেবে ন্যায়বিচারের অভাবকে দায়ী করে জামায়াত আমীর বলেন, “দেশে ইনসাফ থাকলে দুর্নীতিবাজ, লুটেরা ও ডাকাতরা জনগণের সম্পদ লুট করে ব্যাংক খালি করে দিয়ে নিরাপদে দেশ ছাড়তে পারত না। তারা বিদেশে বেগমপাড়া গড়তে পারত না কিংবা দেশের বুকে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে পারত না। এই কালো টাকাই আবার সন্ত্রাস কেনার পুঁজি হয়ে ওঠে।”

সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, এহসানুল মাহবুব জুবায়ের, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মোয়াজ্জেম হোসেন হেলাল, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. চুয়েটে ভিসি পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. চুয়েটে ভিসি পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা