অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনহো

আবারও ফুটবল দুনিয়ায় আলোচনার কেন্দ্রে ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো। দীর্ঘ ১১ বছরের অবসর ভেঙে ৪৬ বছর বয়সে তিনি পেশাদার ফুটবলে ফেরার ঘোষণা দিয়েছেন। ইতালির সিরি-সি লিগের ক্লাব রাভেনার সঙ্গে তিনি আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেছেন বলে জানা গেছে। ইতালিয়ান গণমাধ্যম গ্যাজেত্তার তথ্য অনুযায়ী, আগামী ২৩ জুন যুক্তরাষ্ট্রের মায়ামিতে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে রোনালদিনহোকে রাভেনার নতুন খেলোয়াড় হিসেবে পরিচয় করানো হবে। তবে তিনি আদৌ মাঠে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবেন কি না, নাকি কেবল প্রচারণামূলক বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত থাকবেন এ বিষয়ে এখনও স্পষ্টতা নেই।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
আবারও ফুটবল দুনিয়ায় আলোচনার কেন্দ্রে ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো। দীর্ঘ ১১ বছরের অবসর ভেঙে ৪৬ বছর বয়সে তিনি পেশাদার ফুটবলে ফেরার ঘোষণা দিয়েছেন। ইতালির সিরি-সি লিগের ক্লাব রাভেনার সঙ্গে তিনি আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেছেন বলে জানা গেছে।

ইতালিয়ান গণমাধ্যম গ্যাজেত্তার তথ্য অনুযায়ী, আগামী ২৩ জুন যুক্তরাষ্ট্রের মায়ামিতে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে রোনালদিনহোকে রাভেনার নতুন খেলোয়াড় হিসেবে পরিচয় করানো হবে। তবে তিনি আদৌ মাঠে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবেন কি না, নাকি কেবল প্রচারণামূলক বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত থাকবেন এ বিষয়ে এখনও স্পষ্টতা নেই।

নতুন অধ্যায় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রোনালদিনহো বলেন, ‘নতুন জার্সি, কিন্তু চিরচেনা সেই হাসি। আমি আবারও ফুটবলে নাচতে চাই এবং নতুন ইতিহাস গড়তে চাই। ফুটবল সবসময়ই আমার কাছে আনন্দের উৎস।’

উল্লেখ্য, ২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে খেলার পর তিনি পেশাদার ক্যারিয়ার থেকে সরে দাঁড়ান। এরপর চ্যারিটি ম্যাচ ও ফুটসালে অংশ নিলেও প্রতিযোগিতামূলক ফুটবলে আর দেখা যায়নি তাকে।

রাভেনা ক্লাবের মালিক ইগনাজিও সিপ্রিয়ানি এই চুক্তিকে নিজের জীবনের স্বপ্ন পূরণ হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষায়, রোনালদিনহো শুধু একজন ফুটবলার নন, বরং ফুটবলের এক অনুপ্রেরণার নাম। ৪৬ বছর বয়সে রোনালদিনহোর এই প্রত্যাবর্তন ফুটবল বিশ্বে নতুন করে কৌতূহল তৈরি করেছে, বিশেষ করে ইতালির নিম্ন স্তরের লিগে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি