জবিতে প্রতিবন্ধী মেয়েদের ক্যারিয়ার ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিয়ে ডিসিএফের সংলাপ

জ
জবি প্রতিনিধি
৩০ নভেম্বর, ২০২৬ ০০:১২:৩০
ছবি: সদ্য সংবাদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রতিবন্ধী মেয়েদের কর্মজীবনের প্রস্তুতি ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিয়ে ‘ইয়ুথ ডায়ালগ’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের কনফারেন্স কক্ষে ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশনের (ডিসিএফ) উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়। এতে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল ও নেদারল্যান্ডস দূতাবাস সার্বিক সহযোগিতা করে। সংলাপে প্রতিবন্ধী মেয়েদের ক্যারিয়ার গঠন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের প্রতি শুধু সহানুভূতি দেখালেই হবে না, তাঁদের সামাজিক মর্যাদা, অধিকার ও সমান সুযোগ নিশ্চিত করতে হবে। তাঁরা অন্যদের কাছে আলাদা কোনো সুবিধা চান না; চান ভালোবাসা, শ্রদ্ধা ও সমান দৃষ্টিভঙ্গি। মেট্রোরেল ও বাসে তাঁদের জন্য ব্যবস্থা থাকলেও বাস্তবে অনেক ক্ষেত্রে তা যথাযথভাবে কার্যকর হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য যে র‍্যাম্প রয়েছে, সেটিও ব্যবহার উপযোগী নয়। হুইলচেয়ারে চলাচলকারী শিক্ষার্থীদের অন্যের সহযোগিতা ছাড়া এটি ব্যবহার করা কঠিন।’

মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক বলেন, ‘ডেনমার্কে থাকার সময় দেখেছি, সেখানে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য বিশেষ সুযোগ সুবিধা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হয়। কিন্তু আমাদের দেশে তাঁরা যথাযথ গুরুত্ব ও মনোযোগ পান না। এ ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে। আমাদের ক্যাম্পাস এখনো বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য পুরোপুরি উপযোগী নয়। তাঁদের প্রয়োজন বিবেচনায় নিয়ে অবকাঠামো ও সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাসির আহমেদ বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ভবনের প্রবেশপথ, লিফট, টয়লেট ও লাইব্রেরিসহ প্রতিটি স্থানে উপযোগী সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। তাঁদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিশেষ কোটা ও প্রয়োজনীয় সহায়তা থাকা জরুরি।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রক্টর, শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী এবং ডিসিএফ ও পিডিএফের সদস্যরা উপস্থিত ছিলেন।​​

সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এবার ১৬ অতিরিক্ত ও যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর সদ্য. ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ সদ্য. সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার সদ্য. তারা আ.লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে: নাহিদ ইসলাম সদ্য. রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সদ্য. জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়াকে শেখ হাসিনার মা উল্লেখ, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা সদ্য. মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত সদ্য. অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ সদ্য. আ.লীগ অবরোধকারীদের ধন্যবাদ জানিয়ে ওসি বললেন, ‘আপনাদের লকডাউন সফল’ সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. এবার ১৬ অতিরিক্ত ও যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর সদ্য. ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ সদ্য. সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার সদ্য. তারা আ.লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে: নাহিদ ইসলাম সদ্য. রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সদ্য. জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়াকে শেখ হাসিনার মা উল্লেখ, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা সদ্য. মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত সদ্য. অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ সদ্য. আ.লীগ অবরোধকারীদের ধন্যবাদ জানিয়ে ওসি বললেন, ‘আপনাদের লকডাউন সফল’ সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল