মাদকের টাকা না পেয়ে পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগ

স
সদ্য সংবাদ ডেস্ক
৩০ নভেম্বর, ২০২৬ ০২:১৮:৫৯
ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে মাদকের টাকা না পেয়ে পবিত্র কোরআন শরিফে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আহসান হাবিব (১৮) নামের এক তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ এবং পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার রায়পুর গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আহসান হাবিব ওই গ্রামের ফয়েজ আলীর ছেলে।

পরিবারের অভিযোগ, আহসান হাবিব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা না পেলে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়েন এবং তাঁদের মারধর করেন।

অভিযুক্তের বাবা ফয়েজ আলী জানান, রোববার সকালে তাঁর ছেলে মাদক কেনার জন্য টাকা চান। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করেন। একপর্যায়ে পবিত্র কোরআন শরিফে আগুন দেন। ছেলের এমন আচরণে তিনিসহ পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে রয়েছেন।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শিমুল কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।​

সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এবার ১৬ অতিরিক্ত ও যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর সদ্য. ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ সদ্য. সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার সদ্য. তারা আ.লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে: নাহিদ ইসলাম সদ্য. রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সদ্য. জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়াকে শেখ হাসিনার মা উল্লেখ, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা সদ্য. মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত সদ্য. অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ সদ্য. আ.লীগ অবরোধকারীদের ধন্যবাদ জানিয়ে ওসি বললেন, ‘আপনাদের লকডাউন সফল’ সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. এবার ১৬ অতিরিক্ত ও যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর সদ্য. ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ সদ্য. সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার সদ্য. তারা আ.লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে: নাহিদ ইসলাম সদ্য. রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সদ্য. জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়াকে শেখ হাসিনার মা উল্লেখ, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা সদ্য. মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত সদ্য. অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ সদ্য. আ.লীগ অবরোধকারীদের ধন্যবাদ জানিয়ে ওসি বললেন, ‘আপনাদের লকডাউন সফল’ সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল