গোবিপ্রবির চার প্রকল্পে পরিকল্পনা কমিশনের অনুমোদন

গ
গোবিপ্রবি প্রতিনিধি
৩০ নভেম্বর, ২০২৬ ০০:৫৪:৫১
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) চারটি উন্নয়ন প্রকল্প বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সবুজ পাতায় অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে পরিকল্পনা কমিশন। ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) নতুন প্রকল্প অন্তর্ভুক্তির লক্ষ্যে আয়োজিত আন্তমন্ত্রণালয় প্রোগ্রামিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার (২৯ নভেম্বর) সকাল ১০টায় পরিকল্পনা কমিশনের নাজিয়া-সালমা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান এবং প্রকল্প পরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া অংশ নেন।

সভায় ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে নতুন প্রকল্প অন্তর্ভুক্তির লক্ষ্যে প্রস্তাবিত প্রকল্পগুলোর যৌক্তিকতা, প্রয়োজনীয়তা ও বাস্তবায়নসংশ্লিষ্ট বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। পর্যালোচনা শেষে গোবিপ্রবির চারটি প্রকল্প এডিপির সবুজ পাতায় অন্তর্ভুক্তির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের এডিপির সবুজ পাতায় অন্তর্ভুক্তির জন্য ‘গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ ও আধুনিকায়ন’ প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা এবং ‘গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আধুনিক ল্যাবরেটরি স্থাপন ও আনুষঙ্গিক সুবিধাসমূহ সম্প্রসারণের মাধ্যমে একাডেমিক ও গবেষণা অবকাঠামো শক্তিশালীকরণ’ প্রকল্প।

এ ছাড়া আরএডিপির সবুজ পাতায় নতুন প্রকল্প হিসেবে অন্তর্ভুক্তির জন্য প্রস্তাব করা হয়েছে ‘গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন’ প্রকল্প, যা ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ওএফআইডি) অর্থায়নে বাস্তবায়নের প্রস্তাব রয়েছে। অন্যটি হলো ‘গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প।

এ সুপারিশের ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা অবকাঠামো উন্নয়ন, আধুনিক ল্যাবরেটরি স্থাপন এবং সার্বিক সম্প্রসারণের পথ আরও সুগম হবে বলে আশা প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সংস্থার প্রধান এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশ নেন। এ ছাড়া স্থানীয় সরকার বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।​

সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এবার ১৬ অতিরিক্ত ও যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর সদ্য. ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ সদ্য. সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার সদ্য. তারা আ.লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে: নাহিদ ইসলাম সদ্য. রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সদ্য. জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়াকে শেখ হাসিনার মা উল্লেখ, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা সদ্য. মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত সদ্য. অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ সদ্য. আ.লীগ অবরোধকারীদের ধন্যবাদ জানিয়ে ওসি বললেন, ‘আপনাদের লকডাউন সফল’ সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. এবার ১৬ অতিরিক্ত ও যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর সদ্য. ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ সদ্য. সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার সদ্য. তারা আ.লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে: নাহিদ ইসলাম সদ্য. রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সদ্য. জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়াকে শেখ হাসিনার মা উল্লেখ, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা সদ্য. মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত সদ্য. অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ সদ্য. আ.লীগ অবরোধকারীদের ধন্যবাদ জানিয়ে ওসি বললেন, ‘আপনাদের লকডাউন সফল’ সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল