নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

স
সদ্য সংবাদ ডেস্ক
৩০ নভেম্বর, ২০২৬ ০২:০৩:৫৭
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় নিজের ছেলের সঙ্গে পারিবারিক ও সামাজিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন বাবা ইদ্রিস মৃধা। এ জন্য আইনজীবীর মাধ্যমে এফিডেভিট করেছেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর আগে ২৬ নভেম্বর জেলা জজ আদালতের আইনজীবী মো. রফিকুল ইসলামের মাধ্যমে এফিডেভিট করে এ ঘোষণা দেন ইদ্রিস মৃধা।

ছেলে রাহাত মৃধা আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বরগুনা পৌরসভার ওয়াপদা সড়ক এলাকার বাসিন্দা ইদ্রিস মৃধার মেজ ছেলে।

এফিডেভিটে ইদ্রিস মৃধা উল্লেখ করেন, রাহাত তাঁর মেজ ছেলে। তাঁকে লালনপালন করে প্রতিষ্ঠিত করলেও বর্তমানে তিনি নিজের ইচ্ছা ও খেয়ালখুশিমতো চলাফেরা করেন। রাজনৈতিক অঙ্গসংগঠনের সঙ্গে যুক্ত হতে নিষেধ করলেও ছেলে তাঁর কথা শোনেননি। ভালোভাবে চলার পরামর্শ দিলে রাহাত তাঁর ওপর ক্ষিপ্ত হন বলেও এফিডেভিটে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, রাহাত সমাজের আচার আচরণ ও নিয়মনীতি মানেন না এবং কারও কথার তোয়াক্কা করেন না। ভবিষ্যতের কথা চিন্তা করে তাঁর সঙ্গে পারিবারিক ও সামাজিক সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছেন ইদ্রিস মৃধা। কেউ রাহাতের সঙ্গে বাবা ছেলের সম্পর্ক দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না বলেও এফিডেভিটে উল্লেখ করা হয়।

ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিষয়ে ইদ্রিস মৃধা বলেন, ‘আমার কথা না শোনায় ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছি। তাকে বারবার বুঝিয়েছি, আমরা গরিব মানুষ, আমাদের রাজনীতি করার দরকার নেই। কিন্তু সে আমার কোনো কথাই শোনে না। আমার তো নিজের চলতে হবে, থাকতে হবে। এ কারণেই ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছি।’

এ বিষয়ে রাহাত মৃধা বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ আমার প্রাণ। আমাকে ত্যাজ্য করলেও আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে থেকে জীবন কাটাতে চাই। পরিবার থেকে বিচ্ছিন্ন করলেও আমার কোনো সমস্যা নেই।’

​সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এবার ১৬ অতিরিক্ত ও যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর সদ্য. ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ সদ্য. সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার সদ্য. তারা আ.লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে: নাহিদ ইসলাম সদ্য. রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সদ্য. জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়াকে শেখ হাসিনার মা উল্লেখ, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা সদ্য. মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত সদ্য. অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ সদ্য. আ.লীগ অবরোধকারীদের ধন্যবাদ জানিয়ে ওসি বললেন, ‘আপনাদের লকডাউন সফল’ সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. এবার ১৬ অতিরিক্ত ও যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর সদ্য. ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ সদ্য. সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার সদ্য. তারা আ.লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে: নাহিদ ইসলাম সদ্য. রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সদ্য. জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়াকে শেখ হাসিনার মা উল্লেখ, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা সদ্য. মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত সদ্য. অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ সদ্য. আ.লীগ অবরোধকারীদের ধন্যবাদ জানিয়ে ওসি বললেন, ‘আপনাদের লকডাউন সফল’ সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল