আদালত চত্বরে সাঈদ খোকনের আইনজীবীকে মারধর, সাংবাদিককে হেনস্তা

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৬ ০০:১৭:২৪
ছবি: সংগৃহীত

ঢাকার আদালত চত্বরে সাবেক মেয়র সাঈদ খোকনের রিমান্ড শুনানিতে আসা আওয়ামীপন্থি আইনজীবী ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল সাইফুল সোহাগকে মারধরের পর পুলিশে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এর আগে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকার হন দৈনিক আগামীর সময়ের স্টাফ রিপোর্টার মাসুদ রানা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রিমান্ড শুনানির জন্য আসামি সাঈদ খোকনকে প্রিজন ভ্যানে করে আদালত চত্বরে আনা হয়। এ সময় তাঁকে ভ্যান থেকে নামানোর ছবি তুলতে গেলে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি মো. শাকিল আহম্মেদ সেতুর নেতৃত্বে নেতাকর্মীরা বাধা দেন। একপর্যায়ে তাঁকে আওয়ামী লীগের দালাল আখ্যা দিয়ে গালিগালাজ করা হয়।

পরে রিমান্ড শুনানির জন্য সাঈদ খোকনকে কাঠগড়ায় নেওয়া হয়। এ সময় শুনানিতে অংশ নিতে যাওয়ার পথে আইনজীবী ও যুবলীগ নেতা শামীম আল সাইফুল সোহাগকে আটকে মারধর করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাঁকে ধরে নিয়ে সূত্রাপুর থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ বিষয়ে সাংবাদিক মাসুদ রানা বলেন, পেশাগত দায়িত্ব পালনে বাধা দিয়ে ছাত্রদল নেতা সেতু তাঁকে হেনস্তা করেন। একপর্যায়ে আওয়ামী লীগের দালালি করতে এসেছেন বলে তাঁর পরিচয়পত্র কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। আদালত চত্বরে এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত।


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জুলাই হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন সদ্য. পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে: মজুরি বোর্ড চেয়ারম্যান সদ্য. গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে আর বসে দেখার সময় নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন সদ্য. হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন সদ্য. পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জুলাই হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন সদ্য. পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে: মজুরি বোর্ড চেয়ারম্যান সদ্য. গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে আর বসে দেখার সময় নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন সদ্য. হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন সদ্য. পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর