রাজধানীতে চার বাসে আগুন, মিরপুরে আটক ১

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৬ ০০:৫৪:০০
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর, মহাখালী, বাড্ডা ও রামপুরায় চারটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে পৃথক সময়ে এসব ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে মিরপুরের ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের স্টেশন কর্মকর্তা তালহা বিন জসিম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপুরের ১২ নম্বর এলাকায় এবং মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের সামনে দুটি বাসে আগুন দেওয়া হয়। মিরপুরের বাসটির আগুন পল্লবী ফায়ার স্টেশনের দুটি ইউনিট নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে মহাখালীর বাসটির আগুন নেভাতে কাজ করেন তেজগাঁও ফায়ার স্টেশনের কর্মীরা।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, মিরপুর সুপার লিংক পরিবহনের বাসটি বিকেল থেকেই ঘটনাস্থলে পার্ক করা ছিল। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

বনানী থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন জানান, মহাখালীর আমতলী রোডে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

এদিকে রাজধানীর বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন লাগে। রাত ১০টা ২০ মিনিটের দিকে প্রগতি সরণির লিংক রোডের মাথায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণে আনে।

বাড্ডা থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, প্রগতি সরণির লিংক রোডের মাথায় রাত ১০টা ২০ মিনিটের দিকে একটি বাসে আগুন লাগে। তবে এতে কেউ হতাহত হয়নি। আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বিষয়টি খতিয়ে দেখে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) বেলাল আকন্দ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

অন্যদিকে রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত ১১টা ১৫ মিনিটের দিকে ব্রিজসংলগ্ন পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

পুলিশ জানায়, আগুন দেওয়া বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১৫-৩৪০০। অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে ওই এলাকায় যান চলাচলসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রামপুরা থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, রাত ১১টার দিকে রামপুরা ব্রিজসংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা একটি বাসে আগুন দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। কারা এ ঘটনায় জড়িত, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: আজকের পত্রিকা


সদ্য সংবাদ/ এআর

রাজধানী ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জুলাই হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন সদ্য. পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে: মজুরি বোর্ড চেয়ারম্যান সদ্য. গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে আর বসে দেখার সময় নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. রাজধানীতে চার বাসে আগুন, মিরপুরে আটক ১ সদ্য. গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন সদ্য. হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জুলাই হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন সদ্য. পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে: মজুরি বোর্ড চেয়ারম্যান সদ্য. গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে আর বসে দেখার সময় নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. রাজধানীতে চার বাসে আগুন, মিরপুরে আটক ১ সদ্য. গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন সদ্য. হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন