রাজধানীর মিরপুরে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগরের ৭ নম্বর ওয়ার্ডের ইউনিট সভাপতি মো. শামীম হোসাইন, ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি শরিফ সাইফুল ইসলাম, মিরপুর মডেল থানা প্রজন্ম লীগের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন, মিরপুর থানা যুবলীগ নেতা মোহাম্মদ আসলাম এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক নাজমুল হক ওরফে আকাশ।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপুরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সদ্য সংবাদ/এসএস