প্রত্যর্পণ চুক্তিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় সরকার: তথ্য উপদেষ্টা

স
সদ্য সংবাদ ডেস্ক
১০ নভেম্বর, ২০২৬ ১৩:৩১:১৫
ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ চুক্তির আওতায় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের এ অবস্থানের কথা তুলে ধরেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৪৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, দণ্ডিত আসামি হিসেবে শেখ হাসিনা বেশ কিছু অধিকার থেকে বঞ্চিত হবেন। তাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারত-বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তির আওতায় পদক্ষেপ নিতে চায় সরকার।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভূমিকা নিয়েও সমালোচনা করেন জাহেদ উর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়েছেন। শেখ হাসিনা এখন যে ধরনের মনোযোগ পাচ্ছেন, তা দুঃখজনক। তার শাসনামলে স্বৈরাচার এমন পর্যায়ে পৌঁছেছিল যে তিনি নিজেই রাষ্ট্রের সমার্থক হয়ে উঠেছিলেন।

আওয়ামী লীগকে ‘মাফিয়া দল’ আখ্যা দিয়ে তথ্য উপদেষ্টা অভিযোগ করেন, দলটি অর্থের বিনিময়ে সহিংসতা ঘটিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যক্তিদের রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে তিনি জানান, কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা না থাকলেও কিংবা তিনি জামিনে থাকলেও দলটির পক্ষে কোনো সভা-সমাবেশ আয়োজন করতে পারবেন না।

সংবাদ সম্মেলনে বাজার পরিস্থিতি নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি না হওয়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, সরবরাহে সংকট থাকতে পারে। এ বিষয়ে তদারকি চলছে। তবে বাজার নিয়ন্ত্রণে সরকারকে আরও সতর্ক হতে হবে।

দেশের খাদ্য মজুত পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে দেশে বেশি খাদ্য মজুত রয়েছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, মৃত্যুদণ্ডের রায় মাত্র একটিতে সদ্য. জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচিত তারেক রহমান: রিজভী সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল তৈরির পরিকল্পনা সরকারের সদ্য. আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ সদ্য. জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, মৃত্যুদণ্ডের রায় মাত্র একটিতে সদ্য. জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচিত তারেক রহমান: রিজভী সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল তৈরির পরিকল্পনা সরকারের সদ্য. আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪