মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে জাগরণ র‍্যালি ও সমাবেশ

এ
এবাদুল হক (চট্টগ্রাম প্রতিনিধি)
১২ নভেম্বর, ২০২৬ ১৬:২৮:১০
ছবি: সদ্য সংবাদ

মাদক ও ইভটিজিংয়ের মতো সামাজিক সমস্যা মোকাবিলায় তরুণ সমাজকে সম্পৃক্ত করে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সভাপতি ও ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম টুটুল।

তিনি বলেন, মাদক দেশের যুবসমাজের জন্য বড় হুমকি। তরুণ প্রজন্মকে এ বিপর্যয় থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা সবার নৈতিক দায়িত্ব। ইভটিজিংয়ের বিরুদ্ধে তাই দৃঢ় অবস্থান নিতে হবে।

সম্প্রতি ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আয়োজিত ‘মাদক ও ইভটিজিংবিরোধী জাগরণ র‍্যালি’ পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অভিভাবক সদস্য কাজী এনাম উদ্দীন, ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি রহমত উল্লাহ মেম্বার, স্থানীয় কর্মকর্তা ও বিশিষ্ট ব্যাংকার মো. নুরুন্নবী, উত্তর জেলা বিএনপি নেতা সাফায়েতুল ইসলাম সাবাল, মো. সাজু, ফরহাদাবাদ ইউপি সদস্য শাহজাহান তালুকদার এবং সহকারী প্রধান শিক্ষক এয়াকুব নবী।

এ সময় উপস্থিত ছিলেন ফরহাদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর দৌলা চৌধুরী, মো. সেলিম জাহাঙ্গীর, প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক মাওলানা মামুন উদ্দীন, হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম, সিনিয়র শিক্ষক মো. সোহরাব হোসেন ও বিএনপি নেতা মোহাম্মদ আলীসহ অন্যরা।

সহকারী শিক্ষক নাছির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করে বিদ্যালয়ের শিক্ষার্থী এরফান উদ্দীন।

এর আগে মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত জাগরণ র‍্যালিটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী সদ্য. ৯৬ কোটি টাকা খরচে জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে সরকার সদ্য. ইসরায়েলে ৪.৫ মাত্রার ভূমিকম্প, বিমানবন্দর বন্ধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রীর পুরো বাসা সৌরবিদ্যুতে চলে: বিদ্যুৎমন্ত্রী সদ্য. শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক সদ্য. উপহার বা যে নামেই হোক, ঘুস লেনদেন অবৈধ ও অনৈতিক: ইশরাক হোসেন সদ্য. জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. আ.লীগের সঙ্গে যোগসূত্রের অভিযোগে পদ হারালেন মহিলা দল নেত্রী সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী সদ্য. ৯৬ কোটি টাকা খরচে জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে সরকার সদ্য. ইসরায়েলে ৪.৫ মাত্রার ভূমিকম্প, বিমানবন্দর বন্ধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রীর পুরো বাসা সৌরবিদ্যুতে চলে: বিদ্যুৎমন্ত্রী সদ্য. শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক সদ্য. উপহার বা যে নামেই হোক, ঘুস লেনদেন অবৈধ ও অনৈতিক: ইশরাক হোসেন সদ্য. জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. আ.লীগের সঙ্গে যোগসূত্রের অভিযোগে পদ হারালেন মহিলা দল নেত্রী সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক