সাবেক স্ত্রীর ব্যক্তিগত ছবি-ভিডিও প্রকাশের অভিযোগে ঠাকুরগাঁওয়ের যুবক গ্রেপ্তার

ম
মামুনুর রশিদ মামুন (ঠাকুরগাঁও প্রতিনিধি )
১৩ নভেম্বর, ২০২৬ ১৭:২৩:০০
ছবি: সদ্য সংবাদ

সাবেক স্ত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগে ঠাকুরগাঁওয়ের এক যুবককে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে মো. খালিদ পারভেজ (২৭) নামের ওই যুবককে আটক করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) এসআরবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়েছে। খালিদ পারভেজ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জনগাঁও এলাকার আমজাদ হোসেন ঝন্টুর ছেলে।

সংস্থাটির বিজ্ঞপ্তি ও মামলার এজাহার অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ ওই নারীর সঙ্গে খালিদের বিয়ে হয়। বিয়ের পর তাদের মধ্যে দাম্পত্য সম্পর্ক ছিল। তবে ১৬ জুন খালিদ ওই নারীকে তালাক দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, বিচ্ছেদের পর খালিদ ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। এতে সম্মতি না পেয়ে দাম্পত্য জীবনের ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি। পরে ১৯ জুন সকাল ১০টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই নারীর ছবি ও ভিডিও প্রকাশ করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী ঠাকুরগাঁও সদর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন। মামলাটির নম্বর ০৮।

এসআরবি জানায়, মামলা হওয়ার পর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-১৩, রংপুর এবং সিপিসি-২, এসআরবি-৩, মগবাজারের সদস্যদের সমন্বয়ে গঠিত একটি দল ঢাকায় অভিযান চালায়। বৃহস্পতিবার বিকেল ৩টা ৪০ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর খালিদ পারভেজকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পর্নোগ্রাফি, নারী ও শিশু নির্যাতনসহ গুরুতর অপরাধ প্রতিরোধে অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছে এসআরবি।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজন করা হচ্ছে নাগরিক স্মরণসভা সদ্য. অতীতের ফ্যাসিবাদকে মানুষ এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী সদ্য. আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, কিনতে পারবেন যারা সদ্য. স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না মানুষ: আইনমন্ত্রী সদ্য. ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ সদ্য. সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় তুরস্কে নিহত ৪ সেনাসদস্য সদ্য. খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা সদ্য. সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী সদ্য. ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৩ কিলোমিটার জুড়ে যানজট সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজন করা হচ্ছে নাগরিক স্মরণসভা সদ্য. অতীতের ফ্যাসিবাদকে মানুষ এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী সদ্য. আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, কিনতে পারবেন যারা সদ্য. স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না মানুষ: আইনমন্ত্রী সদ্য. ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ সদ্য. সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় তুরস্কে নিহত ৪ সেনাসদস্য সদ্য. খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা সদ্য. সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী সদ্য. ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৩ কিলোমিটার জুড়ে যানজট সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান