জামালপুরে কনস্টেবল পদে চাকরির প্রলোভনে প্রতারণার অভিযোগ, আটক ৩

ফ
ফারিয়াজ ফাহিম (জামালপুর প্রতিনিধি)
১৩ নভেম্বর, ২০২৬ ১৭:৩০:২৯
ছবি: সদ্য সংবাদ

জামালপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগকে কেন্দ্র করে অর্থ লেনদেনের আলোচনার অভিযোগে তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)। শুক্রবার জেলা পুলিশ লাইন মাঠে নিয়োগ কার্যক্রম চলার সময় পুলিশ লাইন গেটের বাইরে থেকে তাদের আটক করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, নিয়োগপ্রার্থী গোলাম নবী রাকিবের বাবা একরামুল হকের সঙ্গে কয়েকজন ব্যক্তি পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার বিনিময়ে টাকা লেনদেনের বিষয়ে আলোচনা করছিলেন। বিষয়টি নজরে আসার পর অভিযান চালায় ডিবি-১।

জামালপুর ডিবি-১-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম তালুকদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বামনহাটা গ্রামের মৃত জব্বার শেখের ছেলে মো. আব্দুল মান্নান (৬৫), জামালপুর সদর উপজেলার গোপালপুর এলাকার মৃত মনি মণ্ডলের ছেলে নূর মোহাম্মদ এবং সরিষাবাড়ী উপজেলার চুনিয়া পটল গ্রামের ইদ্রিস শেখের ছেলে মো. সামিউল ইসলাম।

এ বিষয়ে জেলা পুলিশ জানিয়েছে, কনস্টেবল নিয়োগে কোনো ধরনের আর্থিক লেনদেনের সুযোগ নেই। সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় প্রার্থীদের যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়।

পুলিশে চাকরি দেওয়ার কথা বলে কেউ অর্থ দাবি করলে প্রতারণার শিকার না হয়ে নিকটস্থ থানা অথবা জেলা পুলিশ কার্যালয়ে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া চাকরির আশ্বাসে অর্থ দেওয়া কিংবা নেওয়া—দুটিই আইনত দণ্ডনীয় অপরাধ বলে সতর্ক করেছে জেলা পুলিশ।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজন করা হচ্ছে নাগরিক স্মরণসভা সদ্য. অতীতের ফ্যাসিবাদকে মানুষ এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী সদ্য. আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, কিনতে পারবেন যারা সদ্য. স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না মানুষ: আইনমন্ত্রী সদ্য. ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ সদ্য. সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় তুরস্কে নিহত ৪ সেনাসদস্য সদ্য. খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা সদ্য. সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী সদ্য. ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৩ কিলোমিটার জুড়ে যানজট সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজন করা হচ্ছে নাগরিক স্মরণসভা সদ্য. অতীতের ফ্যাসিবাদকে মানুষ এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী সদ্য. আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, কিনতে পারবেন যারা সদ্য. স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না মানুষ: আইনমন্ত্রী সদ্য. ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ সদ্য. সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় তুরস্কে নিহত ৪ সেনাসদস্য সদ্য. খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা সদ্য. সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী সদ্য. ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৩ কিলোমিটার জুড়ে যানজট সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান