সখিপুর মরহুম মনসুর আহমেদ সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল নিমতলা

ত
তাহের আলী (শরীয়তপুর প্রতিনিধি)
১৩ নভেম্বর, ২০২৬ ২১:৩১:৫৯
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে মরহুম মনসুর আহমেদ সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসরের (সিজন-৪) গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে সখিপুরের হাজী নয়ন শরিফ সরকার কান্দি ঈদগাহ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনালে মুখোমুখি হয় নিমতলা ফুটবল একাদশ ও সখিপুর ১ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ১-০ গোলে জয় পায় নিমতলা ফুটবল একাদশ। বিজয়ী দলকে ৫০ হাজার টাকা প্রাইজমানি, ক্রেস্ট ও ট্রফি দেওয়া হয়। রানার্সআপ দল পায় ক্রেস্ট ও ট্রফি।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ শফিকুর রহমান কিরন। বিশেষ অতিথি ছিলেন মাকসুদুর রহমান মুসু সরকার ও সখিপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজীব সরদার। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন আসিফ সরকার।

আয়োজক সূত্রে জানা যায়, যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে ১২টি দল নিয়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ শফিকুর রহমান কিরন বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি গ্রামপর্যায় থেকে নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি হয়ে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ইকবাল শরিফ সরকার, মঞ্জুরুল ইসলাম সরদার, সখিপুর থানা বিএনপির সদস্যসচিব মাজারুল ইসলাম সরদার, সখিপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজীব সরদার, সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফাইজুল ইসলাম সরদার, সখিপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি নিহাদ মাহমুদ সরদার, বিশিষ্ট সমাজসেবক আজিজুল হক সরকার, সখিপুর ১ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি কামাল হোসেন বেপারী, সমাজসেবক বাচ্চু মাঝি ও সাইফুল ইসলাম সরদার, ২ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি আবুল হোসেন সিকদার, সখিপুর থানা ছাত্রদলের সভাপতি বিএম কবির এবং সাধারণ সম্পাদক তাসফিকুল ইসলাম তাসিন সরদারসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ দুই দেশের সুবিধাজনক তারিখে হবে: জয়সওয়াল সদ্য. বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজন করা হচ্ছে নাগরিক স্মরণসভা সদ্য. আসামে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২৩, আহত ৭ সদ্য. অতীতের ফ্যাসিবাদকে মানুষ এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী সদ্য. ক্ষমতা ছাড়ার আগে ইরানে কি আবার হামলা চালাতে পারেন নেতানিয়াহু সদ্য. আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, কিনতে পারবেন যারা সদ্য. বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় না: আমির হামজা সদ্য. ফিলিস্তিনিদের ৩০ লাখ ডলার সহায়তা দেবে ডেনমার্ক সদ্য. স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না মানুষ: আইনমন্ত্রী সদ্য. ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ দুই দেশের সুবিধাজনক তারিখে হবে: জয়সওয়াল সদ্য. বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজন করা হচ্ছে নাগরিক স্মরণসভা সদ্য. আসামে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২৩, আহত ৭ সদ্য. অতীতের ফ্যাসিবাদকে মানুষ এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী সদ্য. ক্ষমতা ছাড়ার আগে ইরানে কি আবার হামলা চালাতে পারেন নেতানিয়াহু সদ্য. আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, কিনতে পারবেন যারা সদ্য. বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় না: আমির হামজা সদ্য. ফিলিস্তিনিদের ৩০ লাখ ডলার সহায়তা দেবে ডেনমার্ক সদ্য. স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না মানুষ: আইনমন্ত্রী সদ্য. ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ