ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, বক্তব্যে শেখ মুজিবের নাম; ডিসি প্রত্যাহার

স
সদ্য সংবাদ ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৬ ১১:৩৫:০০
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহারকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার। একই সঙ্গে জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মো. আলমগীর কবীরকে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠান এবং জেলা প্রশাসকের বক্তব্য নিয়ে বিতর্কের আট দিন পর এ প্রশাসনিক রদবদল হলো।

রোববার (১৫ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুটি পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, লুৎফুন নাহারকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসকের দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সরকারি কর্মসূচি ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় আপত্তি জানান বিএনপির নেতাকর্মীরা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে একপর্যায়ে তারা অনুষ্ঠান বর্জন করেন।

একই অনুষ্ঠানে জেলা প্রশাসক লুৎফুন নাহারের দেওয়া বক্তব্যের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নতুন করে সমালোচনা শুরু হয়। ৪৯ সেকেন্ডের ওই ভিডিওতে ১৯৭৫ সালের রাজনৈতিক পরিস্থিতি এবং তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানকে গৃহবন্দি করার প্রসঙ্গে বক্তব্য দিতে শোনা যায় তাকে।

ভিডিওটি ‘বিএনপি নেটওয়ার্ক-চুয়াডাঙ্গা-২’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়ে। এরপর ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকা এবং জেলা প্রশাসকের বক্তব্য দুই বিষয় নিয়েই স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা তৈরি হয়।

ঘটনার পর থেকেই জেলা প্রশাসককে ঘিরে নানা আলোচনা চলছিল। এরই মধ্যে আট দিনের মাথায় তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নতুন জেলা প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত জানাল সরকার।

​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. গাজীপুরে শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড, ছত্রভঙ্গ শ্রমিকরা সদ্য. শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ সদ্য. ৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান সদ্য. হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় রদবদল, নতুন দায়িত্বে ৭ মেজর জেনারেল সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে নিরাপত্তায় মোতায়েন ৩৫ প্লাটুন বিজিবি সদ্য. এসপির পর এবার গোপালগঞ্জের জেলা প্রশাসক প্রত্যাহার সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. গাজীপুরে শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড, ছত্রভঙ্গ শ্রমিকরা সদ্য. শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ সদ্য. ৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান সদ্য. হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় রদবদল, নতুন দায়িত্বে ৭ মেজর জেনারেল সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে নিরাপত্তায় মোতায়েন ৩৫ প্লাটুন বিজিবি সদ্য. এসপির পর এবার গোপালগঞ্জের জেলা প্রশাসক প্রত্যাহার