‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির পদ ছাড়লেন বাবা ও ছেলে

স
সদ্য সংবাদ ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৬ ১১:৪৪:৩৫
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির সঙ্গে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন একই পরিবারের দুই সদস্য। তারা হলেন উপজেলার কুশলী ইউনিয়নের চর কুশলী ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. লুৎফর ফকির ও তার ছেলে মিরান ফকির। রোববার (১৫ নভেম্বর) রাতে নিজেদের বাড়িতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে পদত্যাগের কথা জানান তারা।

মিরান ফকিরের ভাষ্য, বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তাদের আদর্শিক অবস্থানের মিল না থাকায় দলটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বাবা-ছেলে। এ ছাড়া দলটির সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হয়রানির মুখে পড়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

মিরানের দাবি, তার বাবার বয়স বেশি এবং রাজনীতি সম্পর্কে তেমন আগ্রহ বা ধারণা না থাকলেও তাকে চাপ সৃষ্টি করে বিএনপির সদস্য করা হয়েছিল। একইভাবে তাকেও ভয় দেখিয়ে দলে যুক্ত করা হয়। তবে বাবা-ছেলে দুজনেরই কোনো পদ-পদবি ছিল না; তারা সাধারণ সদস্য হিসেবে দলের সঙ্গে যুক্ত ছিলেন।

তিনি জানান, প্রায় পাঁচ থেকে সাত মাস বিএনপির সঙ্গে সম্পৃক্ত থাকার সময়ে নানা ধরনের হয়রানির অভিজ্ঞতা হয়েছে তাদের। নীলফা বাজারে তার ছোট ব্যবসা রয়েছে। সেখানে ব্যবসা পরিচালনার ক্ষেত্রেও তাকে ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বিএনপির কর্মকাণ্ড নিয়ে অসন্তোষের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মিরান বলেন, মানুষকে আটক, হয়রানি, মারধর এবং সংঘর্ষে জড়ানোর মতো কার্যক্রম তাদের কাছে গ্রহণযোগ্য নয়। এসব কর্মকাণ্ডের সঙ্গে নিজেদের রাজনৈতিক অবস্থানের কোনো মিল খুঁজে পাননি তারা।

সম্প্রতি ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে তিন তরুণকে আটকে রেখে মারধরের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছেন উল্লেখ করে মিরান বলেন, বিষয়টি তাদের ব্যথিত করেছে। বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত টুঙ্গিপাড়ায় এই স্লোগান দেওয়ার কারণে কাউকে নির্যাতনের শিকার হতে হবে কেন, সেই প্রশ্নও তোলেন তিনি।

মিরান আরও বলেন, শেখ হাসিনার জন্মস্থান টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে যদি মানুষ মারধরের শিকার হয়, তাহলে এমন রাজনৈতিক পরিবেশ তারা চান না। শেখ হাসিনার প্রতি তাদের আবেগ ও ভালোবাসা রয়েছে বলেও জানান তিনি।

সবশেষে বিএনপির সদস্য পদসহ দলটির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেন মিরান ফকির। ভবিষ্যতে এ ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত না হওয়ার কথাও জানান তিনি। বক্তব্যের শেষ করেন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের মাধ্যমে।

​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. গাজীপুরে শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড, ছত্রভঙ্গ শ্রমিকরা সদ্য. শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ সদ্য. ৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান সদ্য. হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় রদবদল, নতুন দায়িত্বে ৭ মেজর জেনারেল সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে নিরাপত্তায় মোতায়েন ৩৫ প্লাটুন বিজিবি সদ্য. এসপির পর এবার গোপালগঞ্জের জেলা প্রশাসক প্রত্যাহার সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. গাজীপুরে শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড, ছত্রভঙ্গ শ্রমিকরা সদ্য. শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ সদ্য. ৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান সদ্য. হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় রদবদল, নতুন দায়িত্বে ৭ মেজর জেনারেল সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে নিরাপত্তায় মোতায়েন ৩৫ প্লাটুন বিজিবি সদ্য. এসপির পর এবার গোপালগঞ্জের জেলা প্রশাসক প্রত্যাহার