ইয়েমেনের সরকারি বাহিনীর ৬০০ সদস্যকে মুক্তি দিলো হুথি বিদ্রোহীরা

স
সদ্য সংবাদ ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৬ ১১:২০:২২
ছবি: সংগৃহীত

ইয়েমেনের চলমান সংঘাতের মধ্যে বড় পরিসরে বন্দি মুক্তির ঘটনা ঘটেছে। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সামরিক বাহিনীর ৬০০ সদস্যকে কোনো ধরনের বিনিময় ছাড়াই ছেড়ে দিয়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা।

রোববার (১৫ নভেম্বর) রাজধানী সানায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের মুক্তি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি)।

সংবাদমাধ্যম দ্য নিউ আরবের প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাইয়ে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার পর এসব সেনাকে আটক করেছিল হুথি বিদ্রোহীরা। দীর্ঘদিন বন্দি থাকার পর এবার তাদের মুক্তি দেওয়া হলো।

সানার বন্দিবিষয়ক কমিশনের চেয়ারম্যান আব্দেলকাদের আল-মুর্তাদা জানিয়েছেন, কোনো ধরনের পাল্টা বন্দি মুক্তি বা বিনিময় ছাড়াই এত বিপুলসংখ্যক বন্দিকে ছেড়ে দেওয়ার ঘটনা নজিরবিহীন। তার দাবি, মানবিক বিবেচনায় এর আগেও ২ হাজার ৬১২ জন বন্দিকে মুক্তি দিয়েছে হুথিরা। তবে ইয়েমেনের সরকার তাদের হাতে আটক হুথি যোদ্ধাদের মুক্তি দেয়নি।

এ সময় বন্দি মুক্তির প্রক্রিয়ায় সৌদি আরব ও যুক্তরাষ্ট্র বাধা দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

মুক্তিপ্রাপ্ত ৬০০ বন্দির প্রত্যেকের সঙ্গে কথা বলেছেন আন্তর্জাতিক রেডক্রস কমিটির প্রতিনিধিরা। পাশাপাশি তাদের শারীরিক অবস্থাও পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

উল্লেখ্য, ২০১৪ সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানাসহ ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা দখলে নেওয়ার পর দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। পরের বছর হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। দীর্ঘ সংঘাতের পর ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় সৌদি আরব ও হুথিদের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়।

তবে চলতি বছরের জুলাইয়ে নতুন করে সংঘাত শুরু হওয়ায় দেশটিতে আবারও বড় ধরনের যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।

সূত্র: দ্য নিউ আরব​

​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. গাজীপুরে শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড, ছত্রভঙ্গ শ্রমিকরা সদ্য. শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ সদ্য. ৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান সদ্য. হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় রদবদল, নতুন দায়িত্বে ৭ মেজর জেনারেল সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে নিরাপত্তায় মোতায়েন ৩৫ প্লাটুন বিজিবি সদ্য. এসপির পর এবার গোপালগঞ্জের জেলা প্রশাসক প্রত্যাহার সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. গাজীপুরে শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড, ছত্রভঙ্গ শ্রমিকরা সদ্য. শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ সদ্য. ৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান সদ্য. হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় রদবদল, নতুন দায়িত্বে ৭ মেজর জেনারেল সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে নিরাপত্তায় মোতায়েন ৩৫ প্লাটুন বিজিবি সদ্য. এসপির পর এবার গোপালগঞ্জের জেলা প্রশাসক প্রত্যাহার