নজরুল বিশ্ববিদ্যালয়

হলের খাবারে লার্ভা, প্লেট নিয়ে প্রভোস্টের কক্ষে শিক্ষার্থী

স
সদ্য সংবাদ ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৬ ০২:১১:০৯
ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের ডাইনিংয়ে দুপুরের খাবার খেতে গিয়ে শিমের তরকারিতে লার্ভা পেয়েছেন এক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে খাবার খাওয়ার সময় শিমের ভেতরে লার্ভাটি দেখতে পান ওই শিক্ষার্থী। পরে বিষয়টি হল প্রভোস্টকে দেখাতে খাবারের প্লেট নিয়ে তাঁর কক্ষে যান তিনি। তবে প্রভোস্টকে কক্ষে না পেয়ে লার্ভাসহ প্লেটটি টেবিলে রেখে চলে আসেন।

ওই শিক্ষার্থী জানান, দুপুরে বন্ধুদের সঙ্গে হলে খেতে গিয়ে শিমের তরকারি নেন তিনি। কিছুটা খাওয়ার পর শিমের ভেতরে লার্ভা দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি ডাইনিং পরিচালককে জানালে তাঁরা কোনো কথা না বলে খাবার পরিবর্তন করে দেওয়ার প্রস্তাব দেন। পরে তাঁদের সঙ্গে আর কথা না বাড়িয়ে প্রভোস্টকে দেখানোর জন্য প্লেট নিয়ে তাঁর কক্ষে যান। সেখানে প্রভোস্টকে না পেয়ে লার্ভাসহ প্লেটটি টেবিলে রেখে চলে আসেন।

এ বিষয়ে বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, তিনি ছুটিতে থাকায় বিষয়টি জানেন না। তবে এর আগেও ডাইনিং পরিচালককে সতর্ক করেছেন। এবারও তাঁকে সতর্ক করবেন।

এর আগে গত ৮ নভেম্বর বিদ্রোহী হলের ডাইনিংয়ে খাবার খেতে গিয়ে এক শিক্ষার্থী খাবারের মধ্যে পোকামাকড়ের লার্ভা বা শুঁয়োপোকা দেখতে পান। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একই হলের আরেক শিক্ষার্থী খাবার কক্ষে নিয়ে খাওয়ার সময় তেলাপোকা পাওয়ার অভিযোগও করেন।

এ ছাড়া গত ২৭ অক্টোবর অগ্নিবীণা হলের ডাইনিংয়ে ভাতের মধ্যে সেদ্ধ টিকটিকি পাওয়ার ঘটনা ঘটে। ওই দিন দুপুরে খাবার খেতে গিয়ে প্লেটের অর্ধেক ভাত খাওয়ার পর টিকটিকিটি দেখতে পান শিক্ষার্থী আরেফিন তানভীর। পরে তিনি বিষয়টি ডাইনিং পরিচালককে জানান এবং ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ সদ্য. ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সদ্য. নাগরিকদের অভিযোগ ও পরামর্শ জানতে মির্জা আব্বাসের ‘অভিযোগ বক্স’ সদ্য. শাপলা হত্যাকাণ্ডের দলীয় নেতা হিসেবে দায় স্বীকার করলেন লতিফ সিদ্দিকী সদ্য. মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ সদ্য. গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ সদ্য. ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সদ্য. নাগরিকদের অভিযোগ ও পরামর্শ জানতে মির্জা আব্বাসের ‘অভিযোগ বক্স’ সদ্য. শাপলা হত্যাকাণ্ডের দলীয় নেতা হিসেবে দায় স্বীকার করলেন লতিফ সিদ্দিকী সদ্য. মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ সদ্য. গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী