শরীয়তপুরে নাশকতাবিরোধী মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা

ত
তাহের আলী (শরীয়তপুর প্রতিনিধি)
১৮ নভেম্বর, ২০২৬ ০১:৩৬:২২
ছবি: সদ্য সংবাদ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরভাগা ইউনিয়নে নাশকতাবিরোধী কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলটি চরভাগা মমিন আলী মোল্লার বাজার থেকে শুরু হয়ে কার্তিকপুর, চরভাগা নতুন বাজার, মনাই হাওলাদার বাজার ও গৌরাঙ্গের বাজারসহ সখিপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। পরে মোটরসাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন সখিপুর থানা যুবদলের সাবেক সভাপতি এস এম রতন সরকার, সখিপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মানিক উদ্দিন বকাউল ও সরোয়ার মোল্লা, চরভাগা ইউনিয়ন যুবদলের সদস্যসচিব ইকবাল হোসেন হাওলাদার, সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ইমরান হোসেন বাবু বকাউলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মিছিল চলাকালে বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত বক্তব্য দেন নেতাকর্মীরা। বক্তব্যে তাঁরা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না।’ এ সময় ‘আফা, আফা করিস না, তোদের আফা আর আসবে না’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

বক্তারা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মিছিলে অংশগ্রহণকারীদের কয়েকজন জানান, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ শফিকুর রহমান কিরনের নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, পুরো কর্মসূচিতে অংশগ্রহণকারীদের বক্তব্য ও স্লোগান তাঁদের নিজস্ব রাজনৈতিক অবস্থানের প্রতিফলন।​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জুলাই হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন সদ্য. পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে: মজুরি বোর্ড চেয়ারম্যান সদ্য. গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে আর বসে দেখার সময় নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. রাজধানীতে চার বাসে আগুন, মিরপুরে আটক ১ সদ্য. গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন সদ্য. হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জুলাই হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন সদ্য. পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে: মজুরি বোর্ড চেয়ারম্যান সদ্য. গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে আর বসে দেখার সময় নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. রাজধানীতে চার বাসে আগুন, মিরপুরে আটক ১ সদ্য. গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন সদ্য. হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন