মামলা না হওয়ায় ১২ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হলো জবির পাঁচ কর্মকর্তাকে

জ
জবি প্রতিনিধি
১৮ নভেম্বর, ২০২৬ ০০:৩৫:১৪
ছবি: সদ্য সংবাদ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সাময়িক বহিষ্কারের পর পুলিশের হেফাজতে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচ কর্মকর্তাকে প্রায় ১২ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের না হওয়ায় মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির জিম্মায় হস্তান্তর করে পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পাঁচ কর্মকর্তার নিরাপত্তার স্বার্থে তাঁদের থানায় রাখার আবেদন করা হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের থানায় রাখা হয়। পরে প্রক্টরিয়াল বডির জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমাদ বলেন, আগের দিনের ঘটনার পরিপ্রেক্ষিতে পাঁচ কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিত করাই ছিল প্রশাসনের মূল দায়িত্ব। সে অনুযায়ী তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। রাতের বেলা নিরাপত্তার স্বার্থেই তাঁদের থানায় হেফাজতে রাখা হয়েছিল।

প্রক্টর আরও জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, ইউটিএল, সাদা দল, কর্মকর্তা-কর্মচারী সমিতি এবং বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মিলিত সিদ্ধান্তে তাঁদের থানা থেকে ফিরিয়ে আনা হয়েছে। পরে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানান প্রক্টর। তিনি বলেন, তাঁদের সাময়িক বহিষ্কারের পাশাপাশি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের জন্য সাত দিন সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত বা অন্য কোনো প্রয়োজনে প্রশাসন তাঁদের হাজির হতে বললে প্রত্যেককে উপস্থিত থাকতে হবে।

এর আগে, সোমবার (১৬ নভেম্বর) দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে তল্লাশি চালিয়ে পাঁচ কর্মকর্তাকে আটক করেন শাখা ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে তাঁদের মারধর করে প্রক্টর অফিসে হস্তান্তর করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁদের সাময়িক বহিষ্কার করে। রাত সাড়ে ৩টার দিকে তাঁদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

সাময়িক বহিষ্কৃত পাঁচ কর্মকর্তা হলেন—পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) নুরুল হুদা এবং ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি।​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জুলাই হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন সদ্য. পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে: মজুরি বোর্ড চেয়ারম্যান সদ্য. গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে আর বসে দেখার সময় নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন সদ্য. হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন সদ্য. পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জুলাই হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন সদ্য. পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে: মজুরি বোর্ড চেয়ারম্যান সদ্য. গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে আর বসে দেখার সময় নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন সদ্য. হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন সদ্য. পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর