আইনজীবীর ওপর হামলা, নয়নের বিরুদ্ধে অভিযোগ গুরুত্ব দিয়ে দেখবে সরকার: আইনমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৬ ০১:৪২:৫৩
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার ঘটনায় যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। সংসদে বিরোধী দলের সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান মোমেন বিষয়টি উত্থাপন করলে আইনমন্ত্রী বলেন, সরকার ঘটনাটি গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবে। এ বিষয়ে সংসদের সামনে প্রতিশ্রুতিও দিতে পারেন বলে জানান তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতির শেষ পর্যায়ে এ আশ্বাস দেন আইনমন্ত্রী।

এর আগে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন অভিযোগ করেন, গত সোমবার (১৬ নভেম্বর) যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন ও তাঁর সহযোগীরা আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলা করেছেন। তাঁকে গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে একটি কক্ষে আটকে রাখা হয়। সেখানে রড দিয়ে পিটিয়ে তাঁর হাত ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

নাজিবুর রহমান মোমেন বলেন, হামলার সময় ওই আইনজীবী বারবার নিজের পরিচয় দেওয়ার পরও তাঁকে ছাড় দেওয়া হয়নি। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী উপস্থিত থাকায় তিনি এ ঘটনায় দুই মন্ত্রীর বক্তব্য প্রত্যাশা করেন। একই সঙ্গে হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জবাবে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘একটু আগে বিরোধী দলের সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন যে বিষয়টি উত্থাপন করেছেন, এ বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করছি, করব। এই প্রতিশ্রুতি আমরা সংসদের সামনে দিতে পারি।’​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জুলাই হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন সদ্য. পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে: মজুরি বোর্ড চেয়ারম্যান সদ্য. গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে আর বসে দেখার সময় নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. রাজধানীতে চার বাসে আগুন, মিরপুরে আটক ১ সদ্য. গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন সদ্য. হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জুলাই হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন সদ্য. পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে: মজুরি বোর্ড চেয়ারম্যান সদ্য. গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে আর বসে দেখার সময় নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. রাজধানীতে চার বাসে আগুন, মিরপুরে আটক ১ সদ্য. গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন সদ্য. হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন