সকালে চায়ের বদলে মৌরি চা, মিলবে যেসব উপকার

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৬ ০২:৪৯:০৫
ছবি: সংগৃহীত

ঘুম থেকে উঠে এক কাপ গরম চা খাওয়ার অভ্যাস অনেকেরই। কেউ দুধ চা, কেউবা লাল চা দিয়ে দিন শুরু করেন। তবে খালি পেটে চা পান করলে কারও কারও বদহজম, গ্যাস বা পেটের অস্বস্তি হতে পারে। এ ক্ষেত্রে চায়ের বিকল্প হতে পারে মৌরি চা। ক্যাফেইনমুক্ত এই পানীয় হজমে সহায়তা করার পাশাপাশি শরীরকে সতেজ রাখতেও ভূমিকা রাখতে পারে।

মৌরি শুধু মসলা হিসেবেই নয়, স্বাস্থ্যগুণের জন্যও পরিচিত। মৌরি ভেজানো পানির পাশাপাশি এটি দিয়ে চা তৈরি করেও পান করা যায়।

হজমে সহায়তা করে: মৌরিতে অ্যানেথল নামের একটি প্রাকৃতিক উপাদান রয়েছে, যা এর মিষ্টি স্বাদের জন্য দায়ী। ২০২৫ সালের একটি গবেষণায় দেখা গেছে, মৌরি চা পাকস্থলীর ওপরের অংশের পেশি শিথিল করতে এবং নিচের অংশের কার্যকারিতা বাড়াতে সহায়তা করতে পারে। এতে খাবার হজম সহজ হয় এবং বদহজমের সমস্যা কমতে পারে।

গ্যাস ও পেট ফাঁপা কমায়: মৌরি অন্ত্রের পেশি শিথিল করতে সহায়তা করে। ফলে পেটে জমে থাকা গ্যাস সহজে বের হতে পারে এবং পেট ফাঁপার অস্বস্তি কমতে পারে। তবে সবার ক্ষেত্রে এর প্রভাব এক রকম নাও হতে পারে।

অ্যান্টিঅক্সিডেন্টের উৎস: মৌরিতে রয়েছে বিভিন্ন প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। এগুলো শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সহায়তা করে।

ওজন নিয়ন্ত্রণে সহায়ক: ওজন কমানোর আশায় অনেকে মৌরি চা পান করেন। তবে সরাসরি ওজন কমাতে মৌরি চায়ের কার্যকারিতার পক্ষে পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে সকালে চিনিযুক্ত চা বা কফির পরিবর্তে চিনি ছাড়া মৌরি চা পান করলে শরীরে ক্যালরির প্রবেশ কমে। পরোক্ষভাবে এটি ওজন নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে।

ক্যাফেইনমুক্ত পানীয়: মৌরি চায়ে ক্যাফেইন নেই। তাই যারা ক্যাফেইন এড়িয়ে চলতে চান, তাদের জন্য এটি হতে পারে সকালের উপযোগী বিকল্প।

তবে মনে রাখতে হবে, মৌরি চা কোনো রোগের চিকিৎসা বা ওষুধ নয়। এটি প্রতিদিনের খাদ্যতালিকায় স্বাস্থ্যকর পানীয় হিসেবে রাখা যেতে পারে।​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জুলাই হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন সদ্য. ১৯ নভেম্বর গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনার তথ্য রয়েছে: সংসদে জামায়াত আমির সদ্য. পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে: মজুরি বোর্ড চেয়ারম্যান সদ্য. গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে আর বসে দেখার সময় নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. হঠাৎ অচল মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্ক সদ্য. রাজধানীতে চার বাসে আগুন, মিরপুরে আটক ১ সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জুলাই হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন সদ্য. ১৯ নভেম্বর গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনার তথ্য রয়েছে: সংসদে জামায়াত আমির সদ্য. পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে: মজুরি বোর্ড চেয়ারম্যান সদ্য. গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে আর বসে দেখার সময় নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. হঠাৎ অচল মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্ক সদ্য. রাজধানীতে চার বাসে আগুন, মিরপুরে আটক ১