মিরসরাইয়ে ২৮ বছর পর স্কুলবন্ধুদের মিলনমেলা

স
সাখওয়াত সাকিব (মিরসরাই প্রতিনিধি, চট্টগ্রাম)
২৯ নভেম্বর, ২০২৬ ২৩:০৬:৪৭
ছবি: সদ্য সংবাদ

কেউ ফিরে গেছেন স্কুলের দুরন্ত শৈশবে, কেউ স্মৃতির পাতায় খুঁজেছেন হারিয়ে যাওয়া প্রিয় বন্ধুকে। কেউ মেতেছেন গান, কবিতা আর আড্ডায়, আবার কেউ পুরোনো দিনের গল্পে হয়েছেন আবেগাপ্লুত। দীর্ঘ ২৮ বছরের ব্যবধান ঘুচিয়ে এক দিনের জন্য যেন ফিরে এসেছিল চিরচেনা সেই স্কুলজীবন। আনন্দ, উচ্ছ্বাস, হাসি, আড্ডা আর স্মৃতিকাতরতায় উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে মিরসরাই উপজেলা এসএসসি ’৯৮ ব্যাচের পুনর্মিলনী।

শনিবার (২৬ নভেম্বর) দিনব্যাপী উপজেলার সোনাপাহাড় আরশীনগর ফিউচার পার্কে এ পুনর্মিলনীর আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ১৯৯৮ সালে এসএসসি পাস করা বন্ধুরা একত্রিত হন। দীর্ঘদিন পর একে অপরকে কাছে পেয়ে আবেগ, ভালোবাসা আর স্মৃতিচারণে মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। তেলাওয়াত করেন জসিম উদ্দিন। এরপর গীতা পাঠ করেন মানিক শর্মা। পরে উপস্থিত বন্ধুরা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পুনর্মিলনী আয়োজনের আহ্বায়ক আবু সাঈদ ভূঁইয়া। তিনি আয়োজনে অংশগ্রহণকারী বন্ধুদের পাশাপাশি সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় যুক্ত বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজনের সামগ্রিক বিষয় তুলে ধরে বক্তব্য দেন সদস্যসচিব সৈয়দ মঈনুদ্দিন জিলান।

প্রবাল ভৌমিক, দীন মোহাম্মদ ও মোস্তারী পারভীন টুম্পার প্রাণবন্ত সঞ্চালনায় দিনভর চলে কবিতা আবৃত্তি, গান, স্মৃতিচারণ ও নানা ধরনের খেলাধুলা। বন্ধুদের কেউ মঞ্চে দাঁড়িয়ে শোনান স্কুলজীবনের মজার ঘটনা, কেউ স্মৃতির ঝাঁপি খুলে ফিরিয়ে আনেন কৈশোরের নানা গল্প। সময়ের ব্যবধানে জীবনের ব্যস্ততায় দূরে সরে যাওয়া বন্ধুরা এদিন ফিরে পান পুরোনো সহপাঠীসুলভ আন্তরিকতা। বয়সের ভার আর জীবনের ব্যস্ততা ভুলে সবাই মেতে ওঠেন একসঙ্গে কাটানো সোনালি দিনের স্মৃতিতে।

বিকেলে অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন। এ সময় তিনি বন্ধুদের সঙ্গে নিয়ে পুনর্মিলনীর কেক কাটেন। পরে ব্যাচের পক্ষ থেকে সংসদ সদস্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন যুগ্ম আহ্বায়ক নাজমুল হক সোহাগ, আশরাফউদ্দিন, ওমর শরীফ ও সাইফুল ইসলাম নুর।

অনুষ্ঠান সফল করতে আর্থিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করা বন্ধুদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয় পুনর্মিলনী কমিটি। দিন গড়িয়ে সন্ধ্যা নামলেও বন্ধুদের আড্ডা আর আনন্দে ভাটা পড়েনি। সবশেষে খেলাধুলা ও কুপন ড্রয়ের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সমাপনী বক্তব্যে আহ্বায়ক আবু সাঈদ ভূঁইয়া আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।​

সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এবার ১৬ অতিরিক্ত ও যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর সদ্য. ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ সদ্য. সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার সদ্য. তারা আ.লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে: নাহিদ ইসলাম সদ্য. রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সদ্য. জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়াকে শেখ হাসিনার মা উল্লেখ, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা সদ্য. মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত সদ্য. অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ সদ্য. আ.লীগ অবরোধকারীদের ধন্যবাদ জানিয়ে ওসি বললেন, ‘আপনাদের লকডাউন সফল’ সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. এবার ১৬ অতিরিক্ত ও যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর সদ্য. ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ সদ্য. সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার সদ্য. তারা আ.লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে: নাহিদ ইসলাম সদ্য. রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সদ্য. জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়াকে শেখ হাসিনার মা উল্লেখ, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা সদ্য. মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত সদ্য. অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ সদ্য. আ.লীগ অবরোধকারীদের ধন্যবাদ জানিয়ে ওসি বললেন, ‘আপনাদের লকডাউন সফল’ সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল