বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় বরাদ্দ ১ হাজার ৪০০ কোটি টাকা

স
সদ্য সংবাদ ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৬ ২০:৩১:৫৭
ছবি: সংগৃহীত

নদীভাঙন ও বন্যার ক্ষয়ক্ষতি মোকাবিলায় চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) জন্য ১ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে সরকার। বাঁধ মেরামত এবং দুর্যোগকালীন জরুরি কার্যক্রম পরিচালনায় এ অর্থ ব্যয় করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলামের প্রশ্নটি সংসদে উত্থাপন করেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

প্রশ্নে পদ্মা ও আড়িয়াল খাঁ নদের ভাঙনে ফরিদপুরের সদরপুর ও চরভদ্রাসন উপজেলার বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি তুলে ধরা হয়। পাশাপাশি চরাঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ বরাদ্দের বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চাওয়া হয়।

জবাবে অর্থমন্ত্রী জানান, চরাঞ্চলের উন্নয়ন এবং নদীভাঙন প্রতিরোধে ফরিদপুরে একটি প্রকল্প নেওয়ার উদ্যোগ রয়েছে। ২০২৭-২৮ অর্থবছরের বাজেটের জন্য প্রকল্পটি সবুজ পাতায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

‘পদ্মা নদীর ডানতীরে সবুল্লা শিকদার ডাঙ্গী, টিলার চর ও এমপি হাজীডাঙ্গী এলাকায় নদীতীর সংরক্ষণ কাজ’ শীর্ষক প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪০৫ কোটি ৯৮ লাখ টাকা। গত ১১ আগস্ট আন্তঃমন্ত্রণালয় কমিটির সভায় প্রকল্পের জনবল বিষয়ে সুপারিশ করা হয়েছে। আগামী অর্থবছরের জন্য প্রকল্পটির উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) ১২০ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।

অর্থমন্ত্রী আরও জানান, দেশের নদীতীরবর্তী এলাকায় বন্যা বা ভাঙনের আশঙ্কা দেখা দিলে বাপাউবো প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে থাকে। এ কাজে চলতি অর্থবছরের পরিচালন বাজেটে বরাদ্দ রাখা ১ হাজার ৪০০ কোটি টাকা থেকে ফরিদপুরের নদীভাঙন ও বন্যা পরিস্থিতি মোকাবিলায়ও অর্থ ব্যয়ের সুযোগ রয়েছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ সদ্য. ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সদ্য. নাগরিকদের অভিযোগ ও পরামর্শ জানতে মির্জা আব্বাসের ‘অভিযোগ বক্স’ সদ্য. গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সদ্য. দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ সদ্য. ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সদ্য. নাগরিকদের অভিযোগ ও পরামর্শ জানতে মির্জা আব্বাসের ‘অভিযোগ বক্স’ সদ্য. গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সদ্য. দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন