মাদক-জুয়া থেকে তরুণদের ফেরাতে রামনগরে ফুটবল টুর্নামেন্টের আয়োজন

ই
ইমরান হোসেন রাজ (যশোর প্রতিনিধি)
১২ নভেম্বর, ২০২৬ ২১:১৩:২০
ছবি: সদ্য সংবাদ

যুবসমাজকে মাদক ও অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর উদ্যোগ নিয়েছেন যশোরের রামনগর ইউনিয়নের একদল তরুণ। তাঁদের আয়োজনে ইউনিয়নের নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুরু হয়েছে দুই দিনব্যাপী আট দলীয় ফুটবল টুর্নামেন্ট।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৪টায় প্রতিযোগিতার উদ্বোধন হয়। আগামীকাল শুক্রবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান।

স্থানীয় তরুণদের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার মধ্য দিয়ে দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকা বিদ্যালয়ের মাঠটিও নতুন করে খেলাধুলার উপযোগী করে তোলার চেষ্টা করা হয়েছে। আয়োজক আজমাহী ইসলাম রাজ জানান, মাঠের বিভিন্ন স্থানে ঘাস ও ময়লা-আবর্জনা জমে থাকায় সেখানে খেলাধুলার পরিবেশ ছিল না। পরে স্থানীয় বন্ধু ও ছোট ভাইদের নিয়ে নিজেরাই মাঠ পরিষ্কার করেন। এরপর তরুণদের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেন তাঁরা।

আয়োজকদের ভাষ্য, মাদকাসক্তি ও অনলাইন জুয়ার বিস্তার ঠেকাতে তরুণদের সুস্থ বিনোদন এবং নিয়মিত খেলাধুলার সুযোগ তৈরি করা জরুরি। এ লক্ষ্যেই এলাকায় এমন আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে তাঁদের। পাশাপাশি বিদ্যালয়ের মাঠটি স্থায়ীভাবে সংস্কার করে খেলার উপযোগী করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছেন তাঁরা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়ন বিএনপির নেতা এবং ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. জাকির হোসেন। তিনি তরুণদের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, খেলাধুলার সঙ্গে যুবসমাজকে যুক্ত রাখা গেলে তাদের মাদক থেকে দূরে রাখতে সহায়ক হবে। এ ধরনের আয়োজন নিয়মিত হলে স্থানীয় পর্যায়ে মাদকবিরোধী সচেতনতা তৈরিতেও ইতিবাচক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও তরুণদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

টুর্নামেন্ট আয়োজনে যুক্ত রয়েছেন আজমাহী ইসলাম রাজ, আলিফ, আজিম, রিয়াদসহ স্থানীয় কয়েকজন তরুণ।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. নুসরাতের বাড়িতে আগুনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে নামছে এনসিপি সদ্য. সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. আমাকে ব্যর্থ বললে এখনই পদত্যাগ করব, কোনো কষ্ট লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার সদ্য. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী সদ্য. ৯৬ কোটি টাকা খরচে জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে সরকার সদ্য. ইসরায়েলে ৪.৫ মাত্রার ভূমিকম্প, বিমানবন্দর বন্ধ ঘোষণা সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. নুসরাতের বাড়িতে আগুনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে নামছে এনসিপি সদ্য. সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. আমাকে ব্যর্থ বললে এখনই পদত্যাগ করব, কোনো কষ্ট লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার সদ্য. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী সদ্য. ৯৬ কোটি টাকা খরচে জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে সরকার সদ্য. ইসরায়েলে ৪.৫ মাত্রার ভূমিকম্প, বিমানবন্দর বন্ধ ঘোষণা