শেরপুরে ব্রি ধান-১০৩ জাতের আমন ধানের নমুনা শস্য কর্তন

ম
মোঃ রাজন মিয়া (শেরপুর প্রতিনিধি)
১২ নভেম্বর, ২০২৬ ২১:১৬:২৯
ছবি: সদ্য সংবাদ

উন্নত জাতের ধান চাষে কৃষকদের উৎসাহিত করতে শেরপুর সদর উপজেলায় ব্রি ধান-১০৩-এর নমুনা শস্য কর্তন করা হয়েছে। রোপা আমন মৌসুমে আধুনিক কৃষিপ্রযুক্তির ব্যবহার ও উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার বিনাপাড়া-দিঘলদী এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষির আধুনিকায়ন এবং উন্নত জাতের ধান চাষের প্রসার ঘটানো গেলে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকেরাও লাভবান হবেন। নতুন জাতের ধান সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়া এবং চাষাবাদে উৎসাহিত করার ক্ষেত্রে এ ধরনের মাঠপর্যায়ের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্রি ধান-১০৩ চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে বলেও আশাবাদ জানান তাঁরা।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুরের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় কৃষক-শ্রমিক এবং গণ্যমান্য ব্যক্তিরা।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. নুসরাতের বাড়িতে আগুনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে নামছে এনসিপি সদ্য. সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. আমাকে ব্যর্থ বললে এখনই পদত্যাগ করব, কোনো কষ্ট লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার সদ্য. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী সদ্য. ৯৬ কোটি টাকা খরচে জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে সরকার সদ্য. ইসরায়েলে ৪.৫ মাত্রার ভূমিকম্প, বিমানবন্দর বন্ধ ঘোষণা সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. নুসরাতের বাড়িতে আগুনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে নামছে এনসিপি সদ্য. সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. আমাকে ব্যর্থ বললে এখনই পদত্যাগ করব, কোনো কষ্ট লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার সদ্য. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী সদ্য. ৯৬ কোটি টাকা খরচে জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে সরকার সদ্য. ইসরায়েলে ৪.৫ মাত্রার ভূমিকম্প, বিমানবন্দর বন্ধ ঘোষণা