শেষ বেলায় সবচেয়ে বড় ইচ্ছার কথা জানালেন ডি মারিয়া

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ইউরোপীয় ফুটবলের প্রায় সব বড় শিরোপা জয়ের পর আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপও জিতে নিয়েছেন আনহেল ডি মারিয়া। ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়েও থেমে যায়নি তাঁর শিরোপা জয়ের আকাঙ্ক্ষা।

সম্প্রতি ব্যালন ডি’অর–এর ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা, ফুটবল দর্শন এবং আর্জেন্টিনা জাতীয় দলে নিজের অবস্থান নিয়ে খোলামেলা কথা বলেন ৩৮ বছর বয়সী এই উইঙ্গার।

তিনি জানান, শৈশবের ক্লাব রোসারিও সেন্ট্রালের হয়ে লাতিন আমেরিকার শীর্ষ ক্লাব প্রতিযোগিতা কোপা লিবার্তাদোরেস জয় করাই এখন তাঁর ক্যারিয়ারের শেষ বড় লক্ষ্য।

ইউরোপ ও দক্ষিণ আমেরিকার ফুটবলের পার্থক্য তুলে ধরে ডি মারিয়া বলেন, চ্যাম্পিয়নস লিগ জয় তাঁর ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন। তবে এখন লিবার্তাদোরেসে খেলা এবং শিরোপা জয়ের স্বপ্ন ক্লাব ও নিজের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে।

রোসারিও সেন্ট্রালের সঙ্গে চুক্তি প্রসঙ্গে তিনি জানান, আগামী জুন পর্যন্ত চুক্তি রয়েছে এবং শরীর সায় দিলে আরও অন্তত এক বছর খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে তাঁর।

নিজের জীবনদর্শন সম্পর্কে ডি মারিয়া বলেন, যতদিন খেলবেন ততদিন আনন্দ নিয়ে খেলাই তাঁর লক্ষ্য। অনুশীলন ও সতীর্থদের সঙ্গে সময় কাটানোই তাঁকে ফুটবলে যুক্ত রাখে বলে মন্তব্য করেন তিনি।

আর্জেন্টিনা ফুটবলের ইতিহাসে নিজের অবস্থান নিয়ে তিনি বলেন, ফাইনাল ম্যাচে গুরুত্বপূর্ণ গোল ও শিরোপা জয়ের মুহূর্তগুলো তাঁকে জাতীয় দলের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ জায়গা এনে দিয়েছে। তবে নিজেকে সেরা হিসেবে বিবেচনার সিদ্ধান্ত দর্শকদের ওপরই ছেড়ে দেন তিনি।

আসন্ন টুর্নামেন্টে আর্জেন্টিনার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ফ্রান্স, স্পেন ও পর্তুগালকে উল্লেখ করেন ডি মারিয়া।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা