সিলেট থেকেই তারেক রহমানের নির্বাচনী প্রচারণা শুরু: শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি পুনরায় চালুর ঘোষণা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কৃষক, পানি সংকট ও ভোটাধিকারকে সামনে রেখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনরায় চালুর ঘোষণা দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের পথে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত পৌনে একটার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে উপস্থিত দলীয় নেতা–কর্মী ও স্থানীয় জনগণের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, 'দেশের কৃষকদের দীর্ঘদিনের সমস্যা সমাধান এবং পানির সংকট দূর করতে শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি নতুন করে চালু করা প্রয়োজন।'

এ সময় তিনি উপস্থিতদের কাছে জানতে চান, কেউ সেই সময়কার খাল খনন কর্মসূচি দেখেছেন কি না। জবাবে কয়েকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি জানান, তারা নিজ চোখে সেই কর্মসূচির কাজ দেখেছেন।

বিএনপির চেয়ারম্যান আরও বলেন, 'ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে মা–বোন এবং কৃষকদের স্বাবলম্বী করে তোলা হবে। এসব উদ্যোগ বাস্তবায়নের সুযোগ দিতে জনগণের প্রতি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাই।'

হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে তারেক রহমান বলেন, 'দক্ষিণ সুরমার মাটি থেকেই আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য বিএনপির নির্বাচনী কার্যক্রম শুরু হলো। আল্লাহর রহমতে ইনশা আল্লাহ এখান থেকেই দলের প্রচারণা এগিয়ে যাবে।'

দেশের ভবিষ্যৎ গড়তে তরুণদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'সিলেট অঞ্চলের অনেক মানুষ বিদেশে, বিশেষ করে লন্ডনে পাড়ি জমান। এ বাস্তবতায় যুবকদের দক্ষ করে তুলতে বিএনপি প্রতিটি জেলায় প্রশিক্ষণ কেন্দ্র ও বিদেশি ভাষা শেখানোর ব্যবস্থা করতে চায়।'

তারেক রহমান বলেন, ‘ডা. জুবাইদা যেমন আপনাদের সন্তান, আমিও আপনাদের সন্তান। এই পরিবারের একজন সদস্য হিসেবে আবারও আপনাদের কাছে আমার দাবি— ১২ তারিখে ইনশা আল্লাহ এই এলাকা থেকে ধানের শীষ জয়যুক্ত হবে। অতীতেও যেমন হয়েছে, ভবিষ্যতেও তেমনই হবে।’

বুধবার রাতে সিলেটে পৌঁছালে দলীয় নেতা–কর্মী ও স্থানীয় লোকজন তাকে ঘিরে ধরে ‘দুলাভাই দুলাভাই’ ও ‘দুলাভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম’ স্লোগান দেন। এ সময় তিনি হাত নেড়ে উপস্থিতদের শুভেচ্ছা জানান।

পরে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া এবং ডা. জুবাইদা রহমানের পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি