যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা দেশ চালাবে কিভাবে: জামায়াত আমির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
যারা নিজেদের দল নিয়ন্ত্রণ করতে পারেন না, তারা কিভাবে দেশ চালাবেন তুলে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আর সি কলেজ মাঠে নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, 'জীবন দিতে রাজি আছি, কিন্তু কোনো মায়ের ইজ্জত দিতে রাজি নই। কেউ কেউ ষড়যন্ত্র শুরু করেছিল, কিন্তু তা তাদেরই দিকে ফিরে গেছে। আমি যা বলিনি, সেটাকে নিয়েও মিথ্যাচার করা হচ্ছে। আমরা দেশে মা ও মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করব।'

তিনি আরও বলেন, 'আমরা ক্ষমতায় এলে আর কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটবে না। ৫ আগস্টের আগে এ ধরনের ঘটনা অহরহ ঘটেছে। দেলোয়ার হোসেন সাঈদীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে—এ ধরনের ঘটনা আর হতে দেওয়া যাবে না।'

জামায়াত আমির বলেন, 'আমরা শুধু দলের বিজয় চাই না, আমরা চাই ১৮ কোটি মানুষের বিজয়। দেশের সব মানুষ সমানভাবে সুরক্ষিত ও মর্যাদাপূর্ণ জীবন উপভোগ করবে।'

দুর্নীতির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, 'আমরা দুর্নীতির সঙ্গে আপোষ করব না। ২৮ লাখ কোটি টাকা লুটপাট হয়েছে। এই টাকা ফিরিয়ে আনার জন্য ক্ষমতায় আসতে হবে যারা লুটপাটের সঙ্গে জড়িত নয়।'

ডা. শফিকুর রহমান বলেন, 'আমরা ক্ষমতায় এলে সাধারণ মানুষ কিংবা রাষ্ট্রপতি, যেকেউ অপরাধ করলে সমান বিচার পাবেন। কোনো অপ্রত্যাশিত সুবিধা থাকবে না।'

তিনি আরও বলেন, 'জামায়াতের অফিসে ঢুকতে দেওয়া হয়নি, সংগঠন নিষিদ্ধ করা হয়েছে, নিবন্ধন বাতিল করা হয়েছে। হাজার হাজার কর্মী আটক হয়েছেন, বাড়ি-ঘর জ্বালানো হয়েছে, চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। তবু আমরা জনগণের জন্য কাজ করে গেছি।'

ভোট প্রসঙ্গে তিনি বলেন, '১২ তারিখের প্রথম ভোট হবে গণভোট—‘হ্যাঁ’ ভোট। পরের ভোট দাঁড়িপাল্লায়। দেশ গড়তে কোনো ধর্ম বা বর্ণের বৈষম্য থাকবে না। বাংলাদেশ থাকবে, তবে গণমানুষের নেতৃত্বে তার চরিত্র বদলে যাবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. চুয়েটে ভিসি পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. চুয়েটে ভিসি পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা