আমার আয় দেখে মাথা ঘুরে পড়ে যাইয়েন না: মির্জা আব্বাস

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) গিয়ে তার আয়-রোজগারের খোঁজখবর নেওয়ার চ্যালেঞ্জ দিয়েছেন ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, আমার আয় দেখে মাথা ঘুরে পড়ে যাইয়েন না। আমি কখনো চুরি বা ডাকাতি করিনি।

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীতে বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক-কর্মচারী ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণা, গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচনী প্রচারণায় মির্জা আব্বাস বলেন, 'সবাই যদি একসাথে কাজ করেন, তাহলে আসন্ন জাতীয় নির্বাচনে আমার জয় লাভে কোনো বাধা থাকবে না।'

তিনি অভিযোগ করে বলেন, 'প্রতিদিন কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে নিয়ে বদনাম ছড়াচ্ছে। তবুও আমি দেশের গণতন্ত্র ও ভোটাধিকার নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছি।'

তিনি আরও বলেন, 'ইলেকশন ইঞ্জিনিয়ারিং ও ভোট কারচুপির ছাড়া আমরা নির্বাচনে বিশ্বাসী। ভোট যাকে খুশি দেবে, সেই নীতিতেই আমরা কাজ করি।'

মির্জা আব্বাসের দাবি, বিএনপি দীর্ঘ আন্দোলনের মাধ্যমে বর্তমান অবস্থানে এসেছে। তবে কিছু মানুষ মনে করে, তারা সব করেছেন—এমন মনোভাব দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়।

তিনি বলেন, 'আজ একটি দল ভাবছে দেশটা তাদের হয়ে গেছে। কেউ কেউ বলে বিএনপিকে একটি সিটও দেওয়া হবে না। আমি প্রশ্ন করি—সিট দেওয়ার মালিক কে? দেশ কি তোমরা ইজারা নিয়েছ?'

তিনি সতর্ক করে বলেন, 'ভোটাধিকার প্রয়োগ ও নির্বাচনে অংশগ্রহণে জনগণকে আরও সচেতন হতে হবে। ভোট আদায় যেমন যুদ্ধের বিষয়, ঠিক ভোট দেওয়াও একটি যুদ্ধ। যারা ভোট ইঞ্জিনিয়ারিং করছে, তাদের একটি পরিকল্পনা আছে। সরকারের ভিতরে এখনও একটি চক্র রয়ে গেছে, তা মোকাবিলা করতে হবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি