বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএনপি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

বিএনপির বিদ্রোহী প্রার্থীরা নির্বাচনের মাঠে থেকে গেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দলের মুখপাত্র মাহদী আমীন।

বুধবার ২১ জানুয়ারি গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মাহদী আমীন বলেন, গণঅভ্যুত্থানের আগে দেশে দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন চলেছে। এই সময়ে সাধারণ মানুষ যেমন ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, তেমনি অনেক ত্যাগী ও সংগ্রামী রাজনীতিবিদও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাননি। দীর্ঘ সময় পর নির্বাচন হওয়ায় বিএনপির মতো বড় দলে অভ্যন্তরীণ প্রতিযোগিতা থাকাই স্বাভাবিক। তবে একটি আসনে একজনের বেশি প্রার্থীকে দলীয় মনোনয়ন দেওয়া সম্ভব নয়।

তিনি বলেন, অনেক আসনে একাধিক ত্যাগী ও সংগ্রামী নেতা রয়েছেন, যারা মনে করেন তারা মনোনয়ন পাওয়ার যোগ্য ছিলেন। মনোনয়ন প্রত্যাহারের সময় পেরিয়ে গেছে। এখন নির্বাচন পরিচালনা কমিটি ও দলের শীর্ষ নেতৃত্ব বিষয়টি নিয়ে আলোচনা করবে। এরপরও কেউ প্রার্থী হিসেবে মাঠে থাকলে অবশ্যই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির মুখপাত্র আরও বলেন, দল চায় সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীদের পক্ষে আন্তরিকভাবে কাজ করুক। যারা এ নির্দেশনা মানবেন না, তাদের বিরুদ্ধে দল কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, মঙ্গলবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। বর্তমানে সারাদেশে প্রায় ৭৬ জন বিএনপির বিদ্রোহী প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিন সপ্তাহের প্রচারণা সময়ে ২৯৮ আসনের মধ্যে প্রায় এক চতুর্থাংশ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের উপস্থিতি দেখা যাবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি