দলীয় প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট সমর্থিত ঢাকা–১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. আরিফুল ইসলাম আদিবের নির্বাচনী সভায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে দিয়ে ঘুরে পুনরায় বাংলামোটরে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির আহ্বায়ক আলাউদ্দীন মোহাম্মদ, সদস্য সচিব এস এম শাহরিয়ার এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা–৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জাবেদ রাসিন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আলাউদ্দীন মোহাম্মদ বলেন, “ঢাকার মতো গুরুত্বপূর্ণ এলাকায় একজন গণঅভ্যুত্থানের নেতার ওপর হামলা আমাদের গভীর উদ্বেগ ও আশঙ্কার সৃষ্টি করছে। সারা দেশে প্রতিপক্ষকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে যেভাবে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করার অপচেষ্টা চলছে এবং প্রশাসনের নীরব ভূমিকা আমরা লক্ষ্য করছি, তাতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে গুরুতর সংশয় দেখা দিয়েছে।”

তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তিনি সারা দেশে সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি