এনসিপি জামায়াত জোটে যাওয়ায় তরুণ প্রজন্মের আস্থা কমেছে: মীর স্নিগ্ধ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যদি নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় ধরে রাখতে পারত, তবে দেশের রাজনীতিতে দলের অবস্থান আরও শক্তিশালী হতো বলে মনে করছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিইও মীর স্নিগ্ধ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

মীর স্নিগ্ধ বলেন, 'তরুণ প্রজন্মের মধ্যে এনসিপির প্রতি আগ্রহ থাকা সত্ত্বেও সম্প্রতি দলটির জোটে যাওয়ার সিদ্ধান্ত তাদের মধ্যে দ্বিধা তৈরি করেছে। ক্ষমতার শর্টকাট পথ নেওয়ার কারণে রাজনৈতিক বিশ্বাস হারালে দীর্ঘমেয়াদে টিকে থাকা কঠিন হয়ে যায়।'

তিনি জানান, সমসাময়িক বন্ধু ও পরিবারের সঙ্গে নির্বাচন নিয়ে আলাপকালে লক্ষ্য করেছেন, ‘জেনারেশন জেড’ বা বর্তমান তরুণ প্রজন্মের একটি বড় অংশ এনসিপিকে ভোট দেওয়ার কথা ভাবছিল। এর মূল কারণ ছিল পুরোনো ধারার রাজনীতির বাইরে গিয়ে নতুন কিছু করার প্রত্যাশা এবং দলের স্বতন্ত্রতা। কিন্তু জোটবদ্ধ হওয়ার পর সাধারণ ভোটারদের মধ্যে উৎসাহ কমে গেছে। বর্তমান পরিস্থিতিতে অনেকেই বলছেন, 'ভাবছিলাম এনসিপিকে দেব, কিন্তু এখন চিন্তাভাবনা করতেছি।'
মীর স্নিগ্ধ বলেন, 'এটি রাজনীতির জন্য সবচেয়ে বড় ক্ষতি। এনসিপির জোটে যাওয়ার সিদ্ধান্ত ছিল দলের সবচেয়ে বড় ভুল। এককভাবে স্বতন্ত্র অবস্থান বজায় রাখলে হয়তো এই নির্বাচনে বড় জয় না আসলেও ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে এনসিপির প্রভাব শক্তিশালী হতো।'

ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ক্ষমতার কাছে যাওয়ার তাড়াহুড়ো ভোটারদের আস্থা হারিয়ে দিতে পারে, যা দলের দীর্ঘমেয়াদি পথচলায় বাধা সৃষ্টি করবে। তিনি বলেছেন, এটি কেবল তার ব্যক্তিগত পর্যবেক্ষণ, এবং সময়ের ব্যবধানের মধ্যেই প্রকৃত ফলাফল স্পষ্ট হবে।

তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় তরুণদের একটি বড় অংশ এনসিপির রাজনৈতিক আদর্শের সঙ্গে সংহতি প্রকাশ করলেও সাম্প্রতিক কৌশলগত পরিবর্তনের ফলে তাদের মধ্যেও প্রশ্ন দেখা দিয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি