ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞ; জয়-পলকের বিচার শুরুর আদেশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বিচার শুরুর আদেশ দিয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল এই আদেশ দেন।

এদিন প্রথমে দুই আসামির অব্যাহতির আবেদন খারিজ করা হয়। পরে প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগ পড়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়। এর মাধ্যমে মামলার বিচার কার্যক্রম শুরু হলো। সাক্ষ্যগ্রহণ ও সূচনা বক্তব্যের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

মামলার দুই আসামির মধ্যে পলক গ্রেফতার রয়েছেন। তাকে সকালেই কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অপর আসামি জয় এই মামলায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলমের মাধ্যমে আইনি লড়াই চালাচ্ছেন।

মামলার তিনটি অভিযোগের মধ্যে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১৪ জুলাই রাতে ফেসবুকে পলক জয়ের নির্দেশে উসকানি দেন। এর পরিপ্রেক্ষিতে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র বাহিনী হামলা চালায়।

ইন্টারনেট বন্ধ করে উসকানি দেওয়া, মরণাস্ত্র ব্যবহার এবং হত্যায় সহায়তা করা—এই সব ঘটনার কারণে রাসেল, মোসলেহ উদ্দিনসহ অন্তত ২৮ জন নিহত হন। তৃতীয় অভিযোগে উল্লেখ করা হয়েছে, উত্তরায় ৩৪ জনকে হত্যায় জয়-পলকের সহযোগিতা রয়েছে।

এ মামলায় অভিযুক্তদের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে চার্জ গঠন বাতিলের আবেদন করা হলেও ট্রাইব্যুনাল তা গ্রহণ করেনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি